কসবার হোটেলে যুবকের রহস্য মৃত্যু, চাঞ্চল্য

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added
Spread the love

রোজদিন ডেস্ক :
দক্ষিণ কলকাতার জনবহুল কসবায় এক হোটেল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। তাঁকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। মৃত যুবক আদর্শ লোসাল্কা কলকাতার এক নামী সংস্থায় কর্মরত ছিলেন। আদতে বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা আদর্শ পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। কাজের সূত্রে বেশ কয়েক বছর তিনি বাঙ্গুর এভেনিউয়ে বন্ধুদের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন। গতকাল রাতেও তাঁর বাবার সঙ্গে ফোনে কথা হয়েছে। নিউ আলিপুরে এক বন্ধুর বাড়ি তিনি যাচ্ছেন বলে বাবাকে জানান। আজ সকাল থেকে ছেলেকে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না বাবা। বিকেলে কসবা পুলিশ তাঁকে ছেলের মৃত্যু সংবাদ দেয়। এতে বাকরুদ্ধ তিনি।
স্থানীয় সূত্রে প্রকাশ, গতকাল রাতে আদর্শ সহ দুজন এই হোটেলে ঘর ভাড়া নেন। গভীর রাতে তাঁর সঙ্গে আসা এক পুরুষ ও এক মহিলা চলে যান। আজ সকাল থেকে আদর্শর কোন সাড়া না মেলায় হোটেল কর্তৃপক্ষও চিন্তিত হন। পরে ঘর থেকে তাঁর পোশাকহীন দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। রূপেশ কুমার সহ পদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনা স্থলে আসেন। যে পরিচয় পত্র দিয়ে তাঁরা ঘর নিয়েছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। দেখা হচ্ছে সিসিটিভি ও। কিভাবে তরতাজা এই যুবকের রহস্য মৃত্যু হল তা নিয়ে বিস্মিত সব মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*