জীবিত স্ত্রীকে মৃত দেখানোর অভিযোগ বিএলও স্বামীর বিরুদ্ধে

Spread the love

রোজদিন ডেস্ক : তিনি জীবিত। অথচ ভোটার তালিকায় তাঁকে মৃত দেখানোর অভিযোগ উঠলো বিএলও স্বামীর বিরুদ্ধে। মুর্শিদাবাদের সাগরদিঘির পিলকির এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় সূত্রের খবর, স্ত্রী টুম্পা দাসের সঙ্গে দাম্পত্য কলহের জেরে শিক্ষক স্বামী প্রভাকর মন্ডল এই কাজ করেছেন।
সাগর দিঘি ব্লকের বিডিও অভিযুক্ত বিএলও-কে শো-কজ করেছেন বলে জানা যায়।
বছর সাতেক আগে তাঁদের বিয়ে হয়। কিন্তু সম্পর্কের টানাপোড়েনে গত বছর থেকে তাঁরা আলাদা থাকেন। স্বামীর এই কীর্তি নিয়ে নিজের জীবিত থাকার প্রমাণ প্রশাসনে জমা দিয়েছেন উদবিগ্ন টুম্পা। কিন্তু ভোটার তালিকায় তাঁর নাম থাকবে কিনা তা নিয়ে রীতিমত চিন্তিত তিনি ও তাঁর পরিবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*