১০টা

Spread the love
  1. তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “৯০ লক্ষ লোকের নাম কেটেছ। তা সত্ত্বেও যাঁরা ভোট দিতেন না, তাঁরাও আজ রাস্তায় নেমেছে। আর ওই ভোটে আমরাই জিতব। অন্য কেউ নয়। আমি বলি, ৪ তারিখে রেজাল্ট বেরলো বুঝবে। দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে।”
  2. আরামবাগ ও পুরশুড়া বিধানসভার দুই প্রার্থী বিমান ঘোষ ও হেমন্ত বাগের সমর্থনে এসে আলু চাষিদের উদ্দেশে অমিত শাহ বলেন, “পশ্চিমবঙ্গের আলুর রাজধানী হল পুরশুড়া। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশায় বন্ধ করে দিয়েছে আলু পাঠানো। তাই আলুর দাম পড়ে গিয়েছে। তাই ২০ টাকার আলু ২ টাকা হয়ে গিয়েছে। আমি আজ বলে যাচ্ছি, পাঁচ তারিখে বিজেপি সরকার গড়ে দিন, আমি আলু বাইরে পাঠাব।”
  3. ‘স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে ভোটদানের হার এ বারই সর্বোচ্চ’, বললেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
  4. তামিলনাড়ুতে ভোটগ্রহণ শেষ। ভোট পড়ল আনুমানিক ৮৪.৪১%।
  5. ভোটের পর সিসিক্যামেরা নিয়ে কড়া নির্দেশিকা কমিশনের। বলা হল, ‘ভোট শেষের পর বুথে ক্যামেরার এসডি কার্ড খোলা যাবে না। ক্যামেরা খুলে রাখতে হবে সেক্টর অফিসারের তত্ত্বাবধানে। ক্যামেরার এসডি কার্ড খোলা হবে এআরও-র উপস্থিতিতে ডিসিআরসি-তে। ক্যামেরা সম্পূর্ণ অপসারণ না হওয়া পর্যন্ত কেউ বুথ ছাড়তে পারবেন না। বুথের ভোটকর্মী বা বিএলও কেউ বুথ ছাড়তে পারবেন না।
  6. ভোট মিটতেই উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রামের রতনপুর। ইভিএম ভর্তি বাস আটকে রেখে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী-সমর্থকরা। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের আটকে রাখার অভিযোগ উঠেছে।
  7. লাভপুরের বিজেপি প্রার্থীকে দেবাশিস ওঝাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কীর্ণাহার থানার কাজীপাড়ার ২৩৭ নম্বর বুথের ঘটনা। তাঁর গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি শাহীন কাজী ও তাঁর অনুগামী কর্মী-সমর্থকরাই এই হামলা চালিয়েছেন।
  8. ভোটের শেষ মুহূর্তে বাঁকুড়ার তালডাংড়ায় উত্তেজনা। তালডাংড়ায় তৃণমূল প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ। বিবড়দায় ৭১ নং বুথে প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ। অভিযোগ তুলে সরব তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবু।
  9. দিনহাটা আইটিআই কলেজের বুথে সন্ধে ৬ টার পরও লাইনে ভোটাররা। সবাইকে স্লিপ দিয়ে ঢোকানো হল বুথের ভিতরে। রাতেও ভোট হওয়ায় অতিরিক্ত বাহিনী মোতায়েন।
  10.  বৃহস্পতিবার উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলার চাম্বা-কোটি রোডের ধারে ৩০০ ফুট গভীর খাদে গড়িয়ে পড়ল যাত্রীদের গাড়ি। পুলিশ জানিয়েছে, গাড়িতে দশ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ২ জন গুরুতর জখম হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*