তৃণমূলের দুর্নীতি, গুন্ডারাজের সূর্য অস্ত গেছে : অমিত শাহ

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ নিয়ে উল্লসিত স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আজ শেষ বিকেলে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে রোড শো করার সময় অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে তিনি উচ্ছাসের সঙ্গে বলেন, তৃণমূলের দুর্নীতি, গুন্ডারাজের সূর্য অস্ত গেছে। রাজ্য এবার নতুন আলোর দিন দেখবে বলে আভাস দেন। গত কয়েকদিন ধরে কার্যত ঘাঁটি গেড়ে তিনি এখানে আছেন। একের পর এক জনসভা, রোড শো করে ও ক্লান্তিহীন ভাবে দলের প্রতিনিধিদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেছেন। আজ সকালে চলে যান দলের ওয়ার রুমে। দিনভর সেখানে নির্বাচনের গতি প্রকৃতি পর্যবেক্ষণ করেন।


সন্ধ্যা নামার আগেই চলে যান মধ্যমগ্রাম। মুখ্যমন্ত্রীকে নিশানা করে অমিত শাহ বলেন, এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু সারা দেশে এখানে মহিলাদের অবস্থা সব থেকে খারাপ। সন্দেশখালিতে এক অনুপ্রবেশ কারী টিএমসি নেতা বছরের পর বছর মা বোনদের ওপর অত্যাচার চালিয়ে গেছে। দিদি চুপ ছিল।
দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও আজ রোড শো করেন, সেখানেও জনস্রোত ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*