রোজদিন ডেস্ক :
রাজ্যে প্রথম দফার নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট পড়ায় তাঁরাই জিতছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দাবি করেছেন। সমাজ মাধ্যমে উৎফুল্ল মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির হয়ে গেছে!!
নির্বাচন কমিশন এসআইআর করে রাজ্যের ৯১ লক্ষ ভোটারের নাম বাদ দিলেও আজ রেকর্ড হারে ভোট পড়েছে। কেন? এর ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী বলেন, কারণ রাজ্যের মানুষ জানেন তাঁদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এটাই শেষ সুযোগ। তাঁরা এন আরসিও এলাকা পুনর্বিন্যাসের হুমকি দেখেছেন, বিজেপির ভবিষ্যতের ষড়যন্ত্র ভেঙে দিতে তাঁরা সর্বশক্তি দিয়ে এই ভোট দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানান।

Be the first to comment