১০টা

Spread the love
  1. প্রশ্ন ফাঁসে আরও কড়া শাস্তির বিধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া মন্ত্রিসভার বৈঠকে এই সংশোধনীতে অনুমোদন।
  2. কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিল ভব্য রসায়ন স্কিম-এর। তিনটি ডেডিকেটেড কেমিক্যাল পার্ক তৈরি হবে এই প্রকল্পের মাধ্যমে। ১০০০ কোটি করে এক একটি পার্ককে সহযোগিতা দেওয়া হবে।
  3. বার বার প্রশ্নপত্র ফাঁস নিয়ে এ বার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। গোটা ব্যবস্থায় যা যা ভুলভ্রান্তি রয়েছে, শীঘ্রই তা শুধরে নেওয়ার বার্তা দিয়ে কেন্দ্রকে শীর্ষ আদালত বলল, ‘এ ভাবে আমরা চলতে দিতে পারি না।’
  4. সংবাদ সংস্থা এএআই সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, এটিএ-র ৪৭ জন আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হবে। প্রশ্নফাঁস বিতর্কে জড়িয়ে পড়া এনটিএ-কে আমূল ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ করা হয়েছে।
  5. ভবানীপুরের নর্দান পার্কে উল্টো রথের অনুষ্ঠানে সামিল হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার সামনে আরতি করলেন তিনি। পরে রথের রশিতেও টান দেন মুখ্যমন্ত্রী।
  6. উত্তমকুমারের প্রয়াণ দিবসে কেওড়াতলা শ্মশানে মহানায়কের আবক্ষ মূর্তির উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তিনি ঘোষণা করেন, ‘আগামীতে উত্তমকুমারের আবির্ভাব দিবস বড় করে উদযাপন করা হবে। উত্তমকুমারের নামে ফিল্ম সেন্টার হবে।’
  7. ধর্মতলায় আন্দোলনকারীদের পুলিশি বাধা। ভিড় সরাতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। পাল্টা বোতল-জুতো ছোড়া হলো পুলিশের দিকে।
  8. ছাত্র সমাবেশে তুলকালাম। পুলিশের সঙ্গে তুমুল ধুন্ধুমার। তার মাঝে আন্দোলনকারীদের একাংশ, সাংবাদিকদের হেনস্থা করে বলে অভিযোগ। সব মিডিয়াকে এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীদের একাংশ।
  9. সোমবার দিল্লির যন্তর মন্তরে এসে ককরোচ জনতা পার্টির ধরনায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়
  10. পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডিতে হাজিরা দিলেন মদন মিত্রের স্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন কামারহাটি বিধায়কের ছোট ছেলে শুভ্ররূপও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*