প্রশ্নপত্র ফাঁসে ১০ বছরের জেল, ১০ কোটি জরিমানার নিদান কেন্দ্রের খসড়া বিলে

Spread the love

রোজদিন ডেস্ক :

কেন্দ্রীয় সরকার প্রশ্নপত্র ফাঁস হলে অভিযুক্তদের দশ বছরের জেল ও দশ কোটি টাকার জরিমানার নিদান দিয়েছে। সূত্রের খবর, এই সংক্রান্ত বিলের খসড়া আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে। আগামী সপ্তাহে সংসদে এই বিল পেশ হতে পারে। তা আইনে পরিণত হলে অভিযুক্তদের কঠোর শাস্তি দেওয়া হবে। ফাস্ট ট্র্যাক আদালতে এই সব অভিযোগের দ্রুত তদন্তও করা যাবে।

প্রশ্নফাঁস হলে কেন্দ্র কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করছে বলে গতকাল রাতে প্রধানমন্ত্রী এক জরুরি ভিডিও বার্তায় জানিয়েছিলেন । এই মর্মে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়।

তবে সিজেপি এখনও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*