প্রতিবেদন: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদের নামে কলকাতার ধর্মতলার মিছিল থেকে আক্রমণ করা হল সংবাদমাধ্যমকে। রক্তাক্ত হলেন সাংবাদিক ও চিত্র সাংবাদিকরাও। নির্লজ্জ ভাবে রাস্তায় ফেলে মারা হল পুরুষ সাংবাদিকদের। মহিলা সাংবাদিকদের গায়ে ঢালা হল জল। নির্বিচারে তাদের দিকে ইট, জলের বোতল ছোড়া হল। ভাঙা হল ক্যামেরা। গালিগালাজ, হুমকি কিছুই বাদ গেল না সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের চূড়ান্ত ভাবে হেনস্তা করা হল। ঘটনার পর সংবাদমাধ্যমের একাধিক কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন মহল থেকে সাংবাদিকদের ওপর এই নির্লজ্জ আক্রমণের নিন্দা করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করে কলকাতা প্রেস ক্লাব প্রশাসনের কাছে আক্রমণকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

Be the first to comment