রোজদিন ডেস্ক: সরকার অসত্য বলা বন্ধ করুক। পেলেট বিদ্ধ যুবক কে পাশে নিয়ে বললেন বিরোধী নেতা রাহুল গান্ধী। গত ২০ জুলাই প্রতিবাদী দের ওপর পেলেট ছোঁড়ার অভিযোগ ওঠে। কেন্দ্র ও পুলিশ তা দৃঢ় ভাবে অস্বীকার করে। কিন্তু ওইদিন পুলিশি আক্রমণে বেশ কয়েকজন পুলিশের ছোঁড়া পেলেটে আহত হন। আজ রাহুল গান্ধী তাঁদের অন্যতম সাহিল লোহছাব কে প্রচার মাধ্যমের সামনে নিয়ে আসেন৷ তাঁর মুখ ও শরীরে পেলেটের ক্ষত দেখান। জোরের সঙ্গে বলেন, সরকার অস্বীকার করলে কি হবে, ইনি তার প্রমাণ। তিনি সাহিলের টি শার্ট তুলে দেখান, কিভাবে তাঁর শরীরে পেলেটের ক্ষত হয়েছে।
দৃশ্যত ক্ষুব্ধ রাহুল গান্ধী বলেন,সরকার অসত্য বলা বন্ধ করুক। ওরা দেশের ভবিষ্যৎ কে গুলি করেছে।
১৯ বছর বয়েসী সাহিল দিল্লি বিশ্ববিদ্যালয়ের দূর শিক্ষার ছাত্র। তিনি ডান চোখে দেখতে পাচ্ছেন না, দৃষ্টি ফিরবে কিনা অনিশ্চিত বলে জানান উদ্বিগ্ন রাহুল গান্ধী। বলেন, উনি সেদিন হাতে জাতীয় পতাকা নিয়েছিলেন।
এই রকম হাজারো সাহিল শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ দেখানোর সময় এই ভাবে আক্রান্ত হয়েছিলেন জানিয়ে রাহুল গান্ধী বলেন, ওঁদের কি দোষ ছিল? সাহিলের মত ক্ষতিগ্রস্ত দের কাছে প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলে জানান। যাঁরা এর জন্য দায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
শিক্ষামন্ত্রী র পদত্যাগের দাবি করেন রাহুল গান্ধী।

Be the first to comment