১০টা

Spread the love
  1. লকাতার শহিদ মিনার চত্বরের সভা থেকে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বিজেপির বিরুদ্ধে যে কংগ্রেসই লড়তে পারে সেই দাবি করে সোজাসুজি প্রশ্ন তুললেন, আমাকে ইডি ৫৫ ঘণ্টা জেরা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কতক্ষণ করেছে? ‘দেশে মোদি যা করছেন, এ রাজ্যে মমতা সেটাই করছেন’, ‘নরেন্দ্র মোদির মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ও দুর্নীতিগ্রস্ত’, ‘তৃণমূল ঠিক কাজ করলে, আজ বাংলায় বিজেপির বাড়বাড়ন্ত হত না’।
  2. বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী সঞ্জয় দাসের সমর্থনে জেপি নাড্ডার রোড শো। দেওয়ানদিঘি মোড় থেকে মির্জাপুর জয়দুর্গা মন্দির পর্যন্ত বাদ্যযন্ত্র-সহ বর্ণাঢ্য রোড শো-এ জেপি নাড্ডা।
  3. প্রথম দফাতেই তৃণমূলের সেঞ্চুরি পার। ২৯ তারিখ ডবল সেঞ্চুরি পার করবে তৃণমূল।’ ভোটের প্রচারে গিয়ে বসিরহাটে দাবি অভিষেকের।
  4. শনিবার উত্তর ২৪ পরগনার বরাহনগরে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হবেন।
  5. প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ, জানাল নির্বাচন কমিশন
  6. একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস, সংস্থা সহ মোট ১৭ জায়গায় তল্লাশি চালালো ইডি।
  7. এবার বুথ‌মুখীর সব রাস্তায় ক্যামেরা লাগানো সিদ্ধান্ত‌ নির্বাচন কমিশনের। মূলত ঘিঞ্জি বা ঘনবসতি এলাকায় যে সমস্ত বুথ থাকবে সেই সমস্ত বুথের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হবে।
  8. প্রথম দফায় যে সংখ্যায় বডি ক্যাম ব্যবহার করা হয়েছিল, তার থেকে অনেক বেশি সংখ্যায় বডি ক্যাম ব্যবহার করা হবে দ্বিতীয় দফার নির্বাচনে। মূলত, এই বডি ক্যাম ব্যবহার করবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
  9. মহেশতলার সন্তোষপুর স্টেশনের পাশে ঝুপড়িতে ভয়াবহ আগুন। পরপর বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন।
    ১৬ বিঘা রেললাইনের ধারে ঝুপড়িতে আগুন। স্টেশনের কাছে বিধ্বংসী আগুন, বজবজ-শিয়ালদা শাখায় ট্রেন চলাচল ব্যাহত।
  10. বাঁকুড়ার শালতোড়ায় পরিত্যক্ত পাথর খাদানে ডাম্পার উল্টে মৃত্যু হলো চালকের। মৃতের নাম দীপক বাউরী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*