- বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সেখানে তিনি জানান, আইন আইনের পথেই চলবে। যতজন অভিযুক্ত রয়েছে, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে বলে সিআইডি-কে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
- কালীগঞ্জের তমন্না খুনে গ্রেপ্তার হয়েছে ১২ জন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার দুপুরে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে উল্লেখ করেন, ‘তমন্নার ন্যায়বিচার আমাদের অগ্রাধিকার। আমরা প্রতিশ্রুতি পূরণ করছি। কৃষ্ণনগর পুলিশ জেলার তড়িঘড়ি পদক্ষেপে আমি খুশি। তমন্নার মায়ের সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার পরেই পুলিশ দ্রুত কাজ করেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের পরে আইনি ব্যবস্থা নিয়েছে। এফআইআর-এ নাম থাকা প্রায় সকলকেই গ্রেপ্তার করেছে পুলিশ।’
- ১ জুলাই থেকে সারা দেশে শুরু হবে ভিবি জি রাম জি প্রকল্পের কাজ। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সোমবার দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক করবেন।
- ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাই শহিদ দিবসের অনুষ্ঠান পালন করার জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন করল তৃণমূল কংগ্রেস।
- ঋতব্রত-তৃণমূলের ডাকে কলকাতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে বৈঠক। হাজির দেবাশিস কুমার, অরূপ চক্রবর্তীর মতো একাধিক তৃণমূল কাউন্সিলর।
- বহরমপুর শহর তৃণমূল যুব নেতা পাপাই ঘোষের বাড়িতে চলল বুলডোজার। বেআইনিভাবে জায়গা দখল করে বাড়ি তৈরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।
- রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একাধিক দুর্নীতির অভিযোগে ধুলিয়ান পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলার শরিফ শেখ ওরফে হাড্ডির বিরুদ্ধে। শুক্রবার রাতে বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
- মহারাষ্ট্রে টিচার্স এলিজিবিলিটি টেট বা টেট পরীক্ষা বাতিল হয়ে গেল। রবিবার টেট পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষার ২৪ ঘণ্টা আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে।
- বড় ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। জোরালো কম্পন অনুভূত হয়েছে দিল্লিতেও। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.২।
- বিধ্বংসী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হল ৯২০, নিখোঁজ প্রায় ৫১ হাজার।

Be the first to comment