- গুন্ডামি করলে শুধুই জেল জরিমানা নয়, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও। তবে রাজনৈতিক স্বার্থে তা কখনোই ব্যবহার করা হবে না।। ভাল মানুষদেরও এই নিয়ে ভয় নেই বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানিয়েছেন।
- বিধানসভার দর্শকাসনে হরগোবিন্দ দাসের পরিবার কুর্নিশ বিজেপি বিধায়কদের।
- অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য বিধাননগর আদালতে আবেদন জানিয়েছিল সিআইডি। সেই আবেদন মঞ্জুর হয়েছে। আগামিকাল (৩০ জুন) বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে অভিষেককে।
- হাড়োয়া থানার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের ভিগেরআটি এলাকায় হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভে দেখাল আদিবাসী সমাজ। স্থানীয় আদিবাসী সমাজের মানুষের অভিযোগ, এলাকার তৃণমূলের বুথ সভাপতি সিরাজ মোল্লা দীর্ঘদিন আদিবাসী সম্প্রদায়ের ওপর অত্যাচার চালিয়েছে। প্রায় ৪০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে।
- সোমবার ট্রাফিক পুলিশের অভিযোগের উপর মামলা রুজু হল এই তিনজনের (কুণাল-দোলা-বৈশ্বানর) বিরুদ্ধে। এদের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।
- ৬৩০ বর্ষে পড়লো মাহেশের রথ ও স্নানযাত্রা উৎসব। সোমবার সকালে পহুন্ডি যাত্রার পরে স্নান বেদীতে নিয়ে আসা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। তারপর স্নানবেশ পরানো হয়।
- স্কুল ফাঁকি দিয়ে দামোদর নদে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দশম শ্রেণির তিন পড়ুয়ার। পুলিশ জানিয়েছে, মৃতরা হল নিয়ামতপুর নূর নগর ও কুলতোড়ার বাসিন্দা অয়ন আখতার (১৫), ফয়জান আনসারি (১৬) এবং তাবরেজ আনসারি (১৪)। তারা প্রত্যেকেই কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র ছিল।
- সরকারি টাকায় তৃণমূল নেতার বাড়ির ভেতরে ভ্যাট তৈরির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-১ ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
- নাগরাকাটার ম্যাচপাড়ার চা বাগানের মাঝখান থেকে উদ্ধার হলো এক পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, বজ্রাঘাতে পূর্ণবয়স্ক হাতিটির মৃত্যু হতে পারে।
- উত্তরপ্রদেশের ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস, হস্টেলের ঘর থেকে উদ্ধার এক জুনিয়র চিকিৎসকের দেহ। ওই প্রতিষ্ঠান বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়-এর অধীন। মৃতের নাম ঋত্বিক কুণ্ডু (২৬)।

Be the first to comment