- আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে ফের আরজি কর হাসপাতালে হাজির হয় সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল। পাঁচজনের একটি টিম এ দিন হাসপাতালে বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
- মল্লিকঘাট ফুলবাজারকে বিশ্বমানের বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। হাওড়া ব্রিজের নীচে অবস্থিত এশিয়ার বৃহত্তম এই ফুলবাজারের পরিকাঠামোর আধুনিকীকরণ, উন্নত বিপণন ব্যবস্থা চালু করতে এবং আন্তর্জাতিক বাজারে পশ্চিমবঙ্গের ফুলচাষ শিল্পকে আরও উন্নত করতে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তর নতুন পদক্ষেপ করেছে।
- ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিষেক বিদেশে পালিয়ে যেতে চাইছেন।” একজন সাংসদ হিসেবে অভিষেকের যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, তার সুবিধা নিয়েই ডায়মন্ড হারবারের সাংসদ অন্য দেশে আশ্রয় নেওয়ার ফন্দি আঁটছেন বলে দাবি ঋতব্রতর।
- বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির ৩১ বছরের শক্ত ঘাঁটি দখল করে ইতিহাস গড়লেন প্রশান্ত কিশোর। তাঁর হাত ধরে প্রথমবার বিধানসভায় খাতা খুলল জন সুরজ পার্টি। প্রথমবার বিধায়কও হলেন প্রশান্ত কিশোর।
- দুর্নীতি রুখতে এ বার অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে আরও শক্তিশালী করছে রাজ্য। রাজ্যের তিন আইপিএসকে ওই ব্রাঞ্চে নিয়োগ করা হলো। মুরলীধর শর্মা, আকাশ মাঘারিয়া এবং কামনাশিস সেনকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে বদলি করা হলো।
- এ ছাড়া রাজ্য পুলিশের আরও ১৬ জন অফিসার ও কর্মীকে অস্থায়ী ভাবে অ্যান্টি-করাপশন ব্রাঞ্চে নিয়োগ করল সরকার।
- বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়াল কোচবিহারের শীতলখুচিতে। এক গোষ্ঠীর ডিম বর্ষণের মুখে পড়লেন অন্য গোষ্ঠীর লোকজন।
- মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের ক্রাশারের এক কর্মীকে গ্রেপ্তার পুলিশের। রবিবার মধ্যরাতে অভিযান চালিয়ে সীতেশ প্রামাণিক নামে টুলুর ক্রাশারের কর্মীকে গ্রেপ্তার করে বীরভূম জেলা পুলিশ।
- তপন কান্দু খুনের ঘটনায় যুক্ত সুপারি কিলার কলেবর সিংয়ের মৃত্যু। সোমবার সকালে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
- সোমবার হাওড়ার জগৎবল্লভপুরে বজ্রপাতে চাষের মাঠে মৃত্যু ২ কৃষকের। মৃতদের নাম অনুপ কর এবং মানবেন্দ্র মণ্ডল। আশঙ্কাজনক আরও দু’জন বলে জানা গিয়েছে।

Be the first to comment