ককরোচদের আন্দোলনকে তীব্র সমালোচনা তসলিমার, ছেড়ে কথা বললেন না অভিজিৎ দীপকে

Spread the love

বিউটি চাঁদ: 

গতকাল কলকাতায় তসলিমার তৃতীয় দিন ছিল । এদিন বাংলা একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হন তসলিমা। দীর্ঘ এতগুলি বছর পর কলকাতায় পা রেখেছেন তিনি। ফলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের বান ধেয়ে আসে তাসলিমার দিকে। কমবেশি সবকটির উত্তর নিজের মত দিয়েছেন তসলিমা।

সাম্প্রতিক কালে নীট কেলেঙ্কারি কান্ডে তোলপাড় হয়ে যায় গোটা দেশ। শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়। সেই নিট কাণ্ড এবং দিল্লিতে সিজেপি এর আন্দোলনের ওপর তার মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন ‘ এই বিষয়টা খুব একটা আমি ফলো করিনি। তবে একটা ভিডিও ক্লিপ দেখে মনে হয়েছে, ওটা বাংলাদেশের চব্বিশে আন্দোলনের মতো হয়েছে। বাংলাদেশ ২৪ এর আন্দোলন আমাদের বোকা বানিয়েছিল। আমরা ভেবেছিলাম সত্যিকারের ছাত্ররা এসেছে । পরে আমরা দেখেছি এই আন্দোলনের পেছনে জিহাদিরা ছিল ।

তিনি আরো বলেন, ‘ছাত্ররা সবসময় জড়ো হলে আন্দোলন করলে তার পরিণতি যে সব সময় ভালো হয় তা নয়।’

এরই প্রত্যুত্তরে বেশ ঝাঁঝালো উত্তর দিয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। তিনি বলেন বাংলাদেশ আর তাদের আন্দোলন আলাদা ।দীপকে বলেন, ‘আমরা আলাদা’এটা বাংলাদেশ নয়, ওদেশের ছাত্র বিক্ষোভ আর আমাদের আন্দোলন এক নয়। নেপাল বাংলাদেশের ঘটনা টেনে আনা হচ্ছে আমাদের নিন্দা করার জন্য’।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*