- ৬ জুলাই ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মদিবস। ওই দিন বলাগড়ের জিরাটে তাঁর পৈতৃক ভিটেতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রাজ্যে আসবেন।
- লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, এক বিধায়কের থেকে মানুষের আশা, প্রত্যাশা অনেক বেশি থাকে।এক বিধায়কের কী ভূমিকা? এই রাজ্যের কী আইন? রাজ্যবাসীর কী আশা, কী অবস্থা?- সবটা রাজ্যের উন্নয়নের সঙ্গে জুড়ে থাকে।
- বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এই ব্যবস্থাপনা যারা করেছেন, সকলকে ধন্যবাদ। সংসদের সচিব থেকে শুরু করে যারা সাহায্য করেছেন, আপনাদের জন্যই এই সফল প্রোগ্রাম করা সম্ভব হয়েছে।”
- মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, ১৯৪৭ সালে যখন আমাদের দেশ ভাগের কথা হচ্ছিল, তখন অবিভক্ত বাংলা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। অবশেষে ব্রিটিশরা বলেন যে আইনসভা (বর্তমানের বিধানসভা)-র কাছ থেকে মতামত নিয়ে আসো যে গোটা বাংলা পাকিস্তানে চলে যাবে নাকি পূর্ব বাংলা পাকিস্তানে যাবে, পশ্চিমবঙ্গ ভারতে থেকে যাবে। সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আইনসভার সদস্য ছিলেন। তিনি এই ইস্যু তুলেছিলেন। এরপরে ৫৮ জন সদস্য ভারতের জন্য ভোট দিয়েছিলেন। ২১ জন পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিলেন।
- আচমকাই মেট্রোপলিটন তৃণমূলের কার্যালয়ে পৌঁছে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সঙ্গে ফিরহাদ হাকিম, জাভেদ খানরা। তাঁদের দাবি, তাঁরাই আসল তৃণমূল। সে কারণে প্রতীক-দল-পার্টি অফিসও তাঁদের। তৃণমূল কংগ্রেস ভবন এখন তাঁদেরই বলে দাবি করলেন ঋতব্রত।
- প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে। শুক্রবার এই মামলায় আদালতে আত্মসমর্পন করার নির্দেশ ছিল মানিক ভট্টাচার্য, বিভাস অধিকারী ও রত্না বাগচীর।বিভাস আত্মসমর্পণ করলেও মানিক হাজিরা না দেওয়ায় ক্ষুব্ধ আদালত।
- বাড়িতে তল্লাশি চালানোর পরে ১৭ জানুয়ারি বেলডাঙায় অশান্তির মামলায় জামিনে মুক্ত শওকত আলি আলবেনিকে আটক করল এনআইএ।
- রাজ্যে একবারে বদলি করা হলো ১০৮ জন আইসি-কে।
- ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক গৃহবধূর। মৃতার নাম সবিতা মাহাত (২৯)। বাড়ি মেদিনীপুর সদর ব্লকের সারেঙ্গাশোলে।

Be the first to comment