- অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে কমিটি তৈরি হয়েছে, সেই রিপোর্ট আসার পরে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- তারাতলা বিপর্যয়ে উদ্ধারকারীদের সম্বর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার আলিপুর বডিগার্ড লাইনের অনুষ্ঠানে তিনি বলেন, পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে আপনাদের স্যালুট। আপনারা ১৭ জনের মূল্যবান জীবন বাঁচিয়েছেন।
- পুজো অবধি রাজ্যে হকার উচ্ছেদ হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। এমনই দাবি হকার সংগঠনের।
- নিয়োগে স্বচ্ছতা আনতে রাজ্যে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গঠন হোল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
- রাজ্য সরকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের সাত বছরের বকেয়া পেনশন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০০৮ থেকে ২০১৫ সাল অবধি এই বকেয়ার ৫০% এই মাসেই দেওয়া হবে। শুক্রবার সংগ্রামী যৌথ মঞ্চের নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
- তিনি ছিলেন স্বাধীন দায়িত্ব প্রাপ্ত অর্থমন্ত্রী, তৃণমূল সরকারের বাজেটও তিনিই পেশ করতেন বিধানসভায়। আজ দলের সব পদ, দায়িত্ব ছেড়ে সেই চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, বাজেটে কি থাকতো তিনি জানতেন না।
- শনিবার বিকালে সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার এখন অন্য কাজ নেই। দলের চেয়ারপার্সনের কাজের পাশাপাশি আমিই রাজ্য সভাপতির কাজ দেখব।
- ১৪ বছর পরেও বরুণ বিশ্বাসকে খুনের ঘটনায় বিচার মেলেনি। পালাবদলের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দরবারে শনিবার হাজির হলেন বিশ্বাস পরিবার।
- ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরির কোপ মেরে খুনের অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কলাবাগান এলাকায়। মৃতের নাম ফরহাদ বাদশা (১৭)।
- নন্দকুমার দিঘা ১১৬ বি জাতীয় সড়কে ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় খালাসি-সহ চার জন গুরুতর আহত হয়েছেন।

Be the first to comment