- অযোগ্য বা দাগিদের চাকরি দিতে সচেষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। যারা শিক্ষকতা চাকরিতে বসতে পারবেন না তাদের জন্য চাকরি দেওয়ার চেষ্টা করবেন তিনি। তবে এটি গ্রুপ সি-তে হবে হয়তো শিক্ষকতার মর্যাদা তারা পাবেন না। বিষয়টা আইনের সঙ্গে আলোচনা করে হবে। জানান মমতা।
- ফের বিধানসভায় চাকরিহারাদের অভিযান, জরুরি অধিবেশন কেন ডাকছেন না প্রশ্ন চাকরিহারাদের
- চাকরিহারা শিক্ষকদের পাশাপাশি দিশেহারা গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিহারারা। তাদের বক্তব্য গ্রুপ সি ও গ্রুপ ডি তে ছ-মাস বেতন নেই। কেন এ ক্ষেত্রে দাগিদের চিহ্নিত করা হয়নি?
- বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু অধিকারী, তাই বিধানসভার বাইরে জিএসটি-র জন্য নির্মলা সীতারামণকে ধন্যবাদ জানিয়ে মিষ্টি বিতরণ করলেন বিরোধী দলনেতা।
- শিক্ষক দিবস উপলক্ষে সব শিক্ষকদের অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- আজ প্রদেশ কংগ্রেসের তরফে সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে বিকেল সাড়ে চারটেয় বিধান ভবন থেকে মৌলালি পর্যন্ত মিছিল। রাহুল গান্ধীর দাবি মেনে কেন্দ্র জিএসটি ছাড় দিতে বাধ্য হয়েছে। তাই রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়ে এই মিছিল জানালেন কংগ্রেস নেতৃত্ব।
- জেলে বসে মোবাইল ফোন চাইছেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহা। প্রসঙ্গত ইডি তাকে গ্রেফতার করেছে।
- আলিপুরদুয়ারের জাতীয় সড়কে দাঁড়িয়ে স্বয়ং গজরাজ। হাতি দাঁড়িয়ে থাকার জন্য বেশ কিছুক্ষণ যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়।
- পুষ্টিকর খাদ্য এবং ওষুধের জিএসটি ছাড়। বিলাসবহুল পণ্য ও তামাকজাত দ্রব্যে বাড়ল জিএসটি
- ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিনেতা আশীষ কাপুর।

Be the first to comment