জিএসটি-র সিংহভাগ দেন গরিব মধ্যবিত্তরাই : দাবি খাড়গের

Spread the love

রোজদিন ডেস্ক : জিএসটি-র সিংহভাগ গরিব ও মধ্যবিত্তরাই দেন বলে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দাবি। তিনি জিএসটি-র কর কাঠামো সরল করার দাবি করেন। সামাজিক মাধ্যমে খাড়গে বলেন, জিএসটি-র ৬৪%ই আসে গরিব ও  মধ্যবিত্তদের থেকে। ধনী ও অতিধনীরা মাত্র ৩% দেন। কেন্দ্রের বিজেপি সরকার কর্পোরেটদের কর ৩০% থেকে কমিয়ে ২২%, করেছে বলে তিনি উল্লেখ করেন।

গতকালই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বীমা, স্বাস্থ্য বীমা ক্ষেত্রে জিএসটি তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। যা নিয়ে উল্লসিত গেরুয়া শিবির। সাধারণ মহল ও অনেকটাই স্বস্তিতে। কংগ্রেস সভাপতি খাড়গে এই বিষয়ে কোন মন্তব্য না করে বলেন, জিএসটি বিধি এখনও জটিল। তা আরও সরল করা প্রয়োজন। কেন্দ্র একাধিক ক্ষেত্রে জিএসটি তোলা, কমানোর ফলে রাজ্যগুলির রাজস্ব ক্ষতি হবে। তা কেন্দ্রকে পূরণ করার জন্য তিনি দাবি জানান।

প্রসঙ্গত, কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে প্রথম জিএসটি চালুর উদ্যোগ নেওয়া হয়। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত সেই কমিটির প্রধান ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে এই করের সরলীকরণ নিয়ে কেন্দ্রর সঙ্গে দীর্ঘ টানাপোড়েনও চলে তাদের।

রাজ্যে টিএমসি ক্ষমতায় আসার পর প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র জিএসটি কমিটির প্রধান হন। তাঁরও দাবি ছিল এই করের সরলীকরণের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*