১০টা

Spread the love
  1. বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, “ধর্মতলা থেকে সরে যান। ওটা কলকাতার বুক। আমাদের দু’জন কাউন্সিলর আছেন, একজন বিধায়ক আছেন। আমি তাঁদের দায়িত্ব দিচ্ছি, ধর্মতলা আগে পরিষ্কার করুন তারপর তো বোঝা যাবে নতুন সরকার এখানে এসেছে। এর জন্য কোনও নির্দেশের দরকার নেই। এটা পার্টির অবস্থান। এটা পার্টির ঘোষিত অবস্থান।”
  2. স্বাধীনতা দিবসে বাংলাদেশ বর্ডার গার্ডকে মিষ্টি বিলি বিএসএফ-এর। বসিরহাট ঘোজাডাঙা সীমান্তে বিএসএফ-বিজিবি মিষ্টিমুখ ও আলিঙ্গনের ছবি দেখা গেল শনিবার।
  3. নয় বছর বয়সের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশির বিরুদ্ধে। রায়গঞ্জ থানার অন্তর্গত শীতগ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। বাড়ি ফাঁকা থাকার সুযোগে নির্যাতন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। তদন্তে নেমে অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ
  4. তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ির বাগানে বোমা বিস্ফোরণ। পঞ্চায়েত প্রধানের বাড়ির বাগানে গাছ কাটতে গিয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত ২ জন। নদিয়ার চাকদহ থানার বিষ্ণুপুর হারিপুকুর এলাকার ঘটনা।
  5. পুলিশের উপরে হামলা-সহ তোলাবাজি, গুন্ডামির মতো একাধিক অভিযোগে গ্রেপ্তার হাওড়া পুরসভার তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্র। শুক্রবার গভীর রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ইকো পার্ক এলাকা থেকে শ্যামলকে গ্রেপ্তার করে।
  6. বাইক নিয়ে স্টান্ট করতে গিয়ে মৃত এক এবং গুরুতর জখম আরও এক যুবক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির গুড়াপ এলাকার জাতীয় সড়কে।
  7. পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের কাছে খালে পড়ল চার চাকার গাড়ি। মৃত দুই। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ ১১৬বি জাতীয় সড়কের উপরে বৃন্দাবনপুর জলের ট্যাঙ্কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে গাড়িটি। গাড়িতে পাঁচ জন যাত্রী ছিলেন। এর মধ্যে স্মরজিৎ দাস (৫৩) ও পিন্টু দাসের (৪৫) মৃত্যু হয়। বাকিরা আহত। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
  8. গ্রেপ্তার সিউড়ি মহকুমা ভূমি ও ভূমি সংস্কার (SDLLRO) দপ্তরের হেড ক্লার্ক প্রবীর দাস। ধৃতের সঙ্গে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের যোগ রয়েছে বলে অনুমান পুলিশের। শুক্রবার রাতে সিউড়ির কল্পতরু পল্লিতে প্রবীরের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় পুলিশ। তার পরে শনিবার ভোরে গ্রেপ্তার করা হয় প্রবীরকে। এ দিন ধৃতকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
  9. ICDS সেন্টারে নিম্নমানের চাল-ডাল দেওয়ার অভিযোগ। প্রতিবাদে বীরভূমের কোটাসুরের গোডাউনে তালা ঝুলিয়ে শনিবার বিক্ষোভ দেখাতে থাকেন CDS কর্মীরা।
  10. আমেরিকার Virginia State University-তে গুলিচালনার ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে। শনিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের Quad Annexes-এর কাছে গুলি চলে। পাঁচ জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা প্রথমে আশঙ্কাজনক বলে জানানো হলেও পরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*