Jharkhand: তিরঙ্গা যাত্রায় জেএলকেএম (JLKM) নেতাকে যেতে বাধা পুলিশের!

Spread the love

রোজদিন ডেস্ক : 
স্বাধীনতা দিবসে ঝাড়খন্ডে (Jharkhand) তিরঙ্গা যাত্রায় জেএলকেএম নেতা দেবেন্দ্র নাথ মাহাতোকে পুলিশ যেতে বাধা দেওয়া নিয়ে উত্তেজনা দেখা দেয়।
সরকারি চাকরিতে অনিয়মের প্রতিবাদে বেশ কিছুদিন ধরে বিক্ষোভে তেতে আছে ওই রাজ্য। ঝাড়খন্ড ক্রান্তিকারী মোর্চা (JLKM) নেতা
দেবেন্দ্র নাথ মাহাতো এর প্রতিবাদে টানা অনশন করে রাঁচির হাসপাতালে ভর্তি আছেন। আজ জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে তিনি জাতীয় পতাকা উত্তোলন ও তিরঙ্গা যাত্রায় অংশ নেবেন বলে ঠিক করেন। সেখানে বিক্ষোভ অব্যাহত।
কিন্তু পুলিশ তাঁকে যেতে বাধা দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তিনি।
ভিডিওয় দেখা যায়, জাতীয় পতাকা হাতে নিয়ে, গলায় ও কপালে ত্রিবর্ণ স্কার্ফ পরে হাসপাতাল থেকে বেরোনোর সময় পুলিশ তাঁকে জোর করে ধরে হাসপাতালের ঘরে নিয়ে যায়।
এর প্রতিবাদে একরাশ ক্ষোভ উগরে সমাজমাধ্যমে দেবেন্দ্র নাথ মাহাতো জানান, তিনি নিজের দায়িত্বে ওখানে যাচ্ছিলেন, তাঁর স্বাস্থ্যের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ কোন ভাবে দায়ী হতেন না, কিন্তু পুলিশ তাঁকে এই অনুষ্ঠানে যেতে দিল না।
সূত্রে র খবর, আজ সকাল থেকেই হাসপাতালের সামনে পুলিশি প্রহরা জোরদার করা হয়। JLKM-এর প্রচুর সমর্থকও ভিড় করেন নেতাকে নিয়ে যেতে।
যা নিয়ে উত্তেজনা দেখা দেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*