দশে দশ

Spread the love
  1. ট্রলারে মাছ ধরতে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের হামলায় কোনওরকমে প্রাণ বাঁচলেও গুরুতর জখম হয়েছিলেন কুলতুলির মৎস্যজীবী। মৃত মৎস্যজীবীর নাম আজিজ মোল্লা (৩২)। কুলতলি কোস্টাল থানার মইপিট এলাকার বাসিন্দা তিনি। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু, শুক্রবার ব্রেনডেথ হয় ওই মৎস্যজীবীর। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে মৎস্যজীবীর অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। ইতিমধ্যেই অঙ্গদানের সব নিয়মাবলী সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
  2. বেআইনি ওষুধ ও প্রসাধনী মজুত রাখার অভিযোগে মহারাষ্ট্রের ৮৮০টি ওষুধ প্রস্তুতকারক সংস্থার কারখানা এবং ওষুধ ও প্রসাধনীর দোকানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেন মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফিসার তুকারাম মুন্ধে। জুন থেকে অগস্ট মাস পর্যন্ত মহারাষ্ট্রের এই বিপুল সংখ্যক দোকান ও কারখানায় অভিযান চালিয়ে ১১.৪১ কোটি টাকা মূল্যের ওষুধ ও প্রসাধনী বাজেয়াপ্ত করা হয়েছে।
  3. সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন ১৭ সেপ্টেম্বর আমরা সেপ্টেম্বর মাসের টাকা ট্রান্সফার করব। এবং সেইদিন অন্নপূর্ণা দিবস পালিত হবে গোটা রাজ্যে।
  4. এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক–শিক্ষাকর্মীদের বদলির সুযোগ দিতে আইন সংশোধনের সিদ্ধান্তে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় (প্রশাসন ও নিয়ন্ত্রণ) সংশোধন বিল, ২০২৬’–এ অনুমোদন দেওয়া হয়েছে সোমবারের ক্যাবিনেট মিটিংয়ে। বিলটি জরুরি ভিত্তিতে পেশ করার জন্য আগামী বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে।
  5. অন্নপূর্ণা সংক্রান্ত যে কোনও অভাব-অভিযোগ জানাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। নম্বরটি হল ৮২৮২০৮২৮২০। এছাড়া, ই-মেলেও অভিযোগ জানানো হবে। asap@wb.gov.in-এ অভিযোগ করতে পারবেন। সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টায় অভিযোগ জানানো যাবে।
  6. পুজোয় উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য কুড়ি শতাংশ বোনাস দেওয়ার পরামর্শ দিল রাজ্য সরকার। সোমবার উত্তরবঙ্গের অতিরিক্ত লেবার কমিশনার অমল মজুমদার এই অ্যাডভাইজ়ারি জারি করেছেন। ৫ অক্টোবরের মধ্যে বোনাস বাবদ প্রাপ্য মিটিয়ে দিতে বলা হয়েছে।
  7. দিল্লির সত্য নিকেতনে ছয়তলা বিল্ডিং ধসে পড়ার ঘটনায় গ্রেপ্তার বাড়ি মালিক হরিরাম গুপ্তা, তাঁর স্ত্রী উর্মিলা ও ছেলে মহেশ। এই ঘটনায় হরিরাম ও উর্মিলার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ। অন্যদিকে, তাঁদের ছেলে মহেশকে দু’দিনের জন্য পুলিশ কাস্টডিতে পাঠানো হয়েছে।
  8. বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের অন্তর্গত ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি সংলগ্ন দামোদর নদ থেকে উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি মর্টার শেল
  9. ককরোচ জনতা পার্টির বাঁকুড়ার জেলা শাসকের দপ্তর ঘেরাও অভিযানকে কেন্দ্র করে সকাল থেকে কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা জেলা শাসকের দপ্তর চত্বর। নামনো হলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।
  10. গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। পাশাপাশি উত্তর-পূর্ব বিহারে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরে মঙ্গলবার পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি—এই তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*