CAMAC STREET OFFICE: ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশের কাজে বাধা, আজ ফের তলব ডেরেক ও’ব্রায়েনকে

Spread the love

প্রতিবেদন: কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বেআইনি বিলবোর্ড খুলতে যায় পুলিশ ও পুরসভা। অভিযোগ, তখন পুলিশের কাজে বাধা দেন অভিষেক, ডেরেক ও’ব্রায়েনরা। সেই অভিযোগে তাদের এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। মঙ্গলবার ফের ডাক পড়ল ডেরেক ও’ব্রায়েনের। এই নিয়ে তৃতীয়বার তাঁকে এই মামলায় তলব করল শেক্সপিয়ার সরণি থানা।
এদিনই বেলা ১২টার মধ্যে তৃণমূল সাংসদকে হাজিরা দিতে হবে শেক্সপিয়ার সরণি থানায়। যদিও এই নিয়ে এরই মধ্যে আদালতেরও দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই মামলা গ্রহণ করেছে আদালত। চলতি সপ্তাহেই হতে পারে তার শুনানি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*