- প্রধানমন্ত্রীর জন্মদিনে এ রাজ্যে একাধিক বিশেষ কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মসূচি হবে।
- বিধানসভায় যাদবপুর নিয়ে বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, ‘একশ্রেণির অধ্যাপক বামপন্থীদের জামা গায়ে দিয়ে আছেন। শারদোৎসব লিখে, দুর্গাপুজো না লিখলে একটা স্টলও করত দেব না। এক একটা সিপিএম নেতার বাড়িতে ২০টা করে লোক চাকরি করে। শুধু ১৫ বছর না ৩৪ বছরের খতিয়ান বের করতে হবে। সমস্যা হলে চাকরি ছেড়ে কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে নিন। গণশক্তি বিক্রি করুন।’
- যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘রেড স্যালুট কিষানজি, কাশ্মীর মাঙ্গে আজ়াদি, ভারত তেরে টুকরে হোঙ্গে— লিখলে আমরাই টুকরো করে দেব আপনাদের। আমরা গান্ধীজির ভাষায় কথা বলব না। হস্টেল থেকে নিয়ে যাবে।’
- বিধানসভার বিশেষ অধিবেশনের শুরুতে প্রাক্তন মন্ত্রী ও রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের জন্য পেশ করা হলো শোকপ্রস্তাব। ১৬ অগস্ট অস্বাভাবিক মৃত্যু হয় তাঁর।
- ডিলিমিটেশন সংক্রান্ত শুনানির নথি না দেওয়ায় পুর কমিশনারের সর্বদলীয় বৈঠক বয়কট করে বেরিয়ে গেলো বাম, কংগ্রেস।
- পান্ডবেশ্বরে তৃণমূলের শ্রমিক নেতার বাড়িতে সিবিআই হানা। শ্রমিক নেতা শঙ্করলাল হরিজনের বাড়িতে বুধবার রাতে হানা দেয় সিবিআই। শঙ্করলাল বাড়িতে না থাকায় তাঁর ছেলেকে আটক করে সিবিআই।
- অস্ত্র দেখিয়ে তোলাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে বারুইপুরে গ্রেপ্তার এক দুষ্কৃতী। ধৃতের নাম রবি চট্টোপাধ্যায়।
- বিশ্বকর্মা পুজো করা নিয়ে এবিভিপি-র দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র উত্তেজনা ছড়াল বর্ধমান বিশ্ববিদ্যালয় পরিচালিত ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি বা ইউআইটি-তে। তাতে কয়েক জন ছাত্র জখম হন। অভিযোগ, অধ্যক্ষের ঘরও ভাঙচুর করা হয়।
- বাইক চুরির অভিযোগে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া গ্রেপ্তার, ধৃতের নাম সৌভিক মজুমদার। উত্তর ২৪ পরগনার বাসিন্দা। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দামি চোরাই বাইক।
- স্কুল শুরুর আগে খেলতে গিয়ে স্কুলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত পঞ্চম শ্রেণির এক ছাত্র। নাম প্রিয়াংশু মল্লিক। বয়স ১১ বছর। আহত অবস্থায় তাকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

Be the first to comment