- যক্ষ্মা নির্মূলের পথে ভারতের বড় অগ্রগতি। মৃত্যুহার কমেছে ৩৮%, চিকিৎসার সাফল্যের হার ৯৪%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘গ্লোবাল টিউবারকিউলোসিস রিপোর্ট ২০২৬’-এ যক্ষ্মাজনিত মৃত্যু হ্রাস এবং চিকিৎসার ফলাফল উন্নত করার ক্ষেত্রে ভারতের অগ্রগতির কথা তুলে ধরা হয়েছে। ভারতে যক্ষ্মার কারণে মৃত্যুহার ৩৮% কমেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ হ্রাস। সারা বিশ্বের গড়ের চেয়েও ভালো ফলাফল এটি।
- শতাব্দী প্রাচীন নৈহাটির বড়মা কালীপুজোর ১০৩তম বর্ষের নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হল নির্বিঘ্নে। নৈহাটি ফেরিঘাটে সম্পন্ন হয় বড়মার নিরঞ্জন। ভিড় জমান বহু মানুষ।
- সরাসরি স্যাটেলাইটের সঙ্গে স্মার্টফোনের সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করতে নতুন কাঠামোর সুপারিশ করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই।
- প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহার বিরুদ্ধে বড় পদক্ষেপ ইডির। কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপির কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, শান্তনুর প্রায় তিন কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সোনা পাপ্পু সংক্রান্ত মামলায় আগেই গ্রেফতার করা হয়েছিল শান্তনুকে। এবার প্রাক্তন পুলিশকর্তার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।
- কোনও কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না করতে পারলে, সংশ্লিষ্ট সরকারি আধিকারিক ও কর্মীদের শোকজ় করা হবে বলে হুঁশিয়ারি দিল মুখ্য সচিবের অফিস। নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে জবাব দিতে হবে। ১১ নভেম্বর, পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন, ২০১৩ অনুযায়ী এই নির্দেশিকা জারি করা হয়েছে।
- স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ছ’টি শর্তে তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারক। শারীরিক অসুস্থতার কারণে আদালতের দোতলায় উঠতে পারেননি পার্থ। গাড়িতে বসেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যোগ দেন তিনি।
- গাইঘাটার পুলিশি এনকাউন্টার কাণ্ডে এ বার তদন্তের ময়দানে সিআইডি। কী ভাবে ঘটেছিল ওই গুলিচালনার ঘটনা? গোটা ঘটনায় ঠিক কী কী ঘটেছিল? সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে এবার ঘটনাস্থলে পৌঁছল সিআইডির পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল।
- হাওড়ার সাঁকরাইলে সোনার দোকানে ৭০ লক্ষ টাকার গয়না ডাকাতির ঘটনায় বড়সড় সাফল্য পেল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। তদন্তে নেমে বিহারের পাটনা থেকে সাতজনকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪২৯ গ্রাম সোনা এবং ৪.২ কেজি রুপো।
- ফের অশান্তি মণিপুরে। সন্দেহভাজন জঙ্গিদের গুলির লড়াইয়ে বেঘোরে প্রাণ গেল এক মহিলার। কাংপোকপি এবং সেনাপতি জেলার সীমানায় ওই ঘটনায় আহত হয়েছেন আরও এক জন।
- পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে বড়সড় নাশকতার ছক বানচাল। পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে ভারতে পাঠানো হয়েছিল RPG-22 অ্যান্টি-ট্যাঙ্ক রকেট লঞ্চার। অমৃতসরে যৌথ অভিযান চালিয়ে সেই অস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে, যাদের মধ্যে তিন জন নাবালক।

Be the first to comment