রোজদিন ডেস্ক :
এই রাজ্য সহ সারা দেশে কালীপুজো, দেওয়ালিতে ব্যাপক হারে বাজি পোড়ানো নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর পক্ষে বিপক্ষে মতামতে সরগরম রাজনৈতিক মহলও।
এবার আরএসএস প্রধান মোহন ভাগবত জানালেন, অতীতে বাজি পুড়লে পরিবেশ দূষিত নয়, বিশুদ্ধ হোত। এর নেপথ্যে বৈজ্ঞানিক কারণ ছিল বলে তিনি দাবি করেন। আক্ষেপের সুরে বলেন, এখন আর আগের মত উপাদান দিয়ে বাজি বানানো হয় না।তাঁর আরও দাবি, ঘি, তেল দিয়ে প্রদীপ জ্বালানোর নেপথ্যেও বিজ্ঞান ছিল। আরএসএস প্রধান উৎসব ও উদযাপনকে অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করেন। সমাজকে উৎসব চাঙা রাখে বলেও তিনি মন্তব্য করেন।
প্রসঙ্গত, কালীপুজো, দেওয়ালিতে শব্দবাজিতে বিধি নিষেধ থাকা সত্বেও এই রাজ্য সহ সারা দেশেই দেদার তা ফাটানো হয়। দিল্লি সহ একাধিক শহরে এর ফলে বাতাসের মান নেমেছে।
কলকাতা সহ রাজ্যেও এবার শব্দবাজি ব্যবহার আগের সব রেকর্ড ভেঙেছে বলে চর্চা তুঙ্গে উঠেছে। যা নিয়ে মুখ্যমন্ত্রী ও তাঁর দলেই ভিন্ন মত শোনা গেছে।।
মুখ্যমন্ত্রী শব্দবাজি নিয়ে প্রশ্ন তোলায় বামপন্থী দের নিশানা করেছেন। বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী বাজির পক্ষে জোর সওয়াল করে সমালোচিত হয়েছেন।
আবার মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপি বিধায়ক রূপা গাঙ্গুলি এতে তিতিবিরক্তি প্রকাশ করেছেন।
এবার মোহন ভাগবত বাজি নিয়ে তাঁর মত ব্যক্ত করলেন।

Be the first to comment