- বুধবার নবান্নে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আরও ৪৫ হাজারের বেশি নিয়োগে অনুমোদন দেওয়া হচ্ছে। স্কুলশিক্ষা দফতর, পুলিশ সহ বিভিন্ন বিভাগে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
- তৃতীয়ার দিন সাংবাদিক বৈঠকে একাধিক ঘোষণা করেছেন শুভেন্দু। ঘোষণা ছিল বন্ধ চা বাগানের জন্যও। ২১ টি চা বাগান বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে উৎসবের জন্য সেখানে অতিরিক্ত ৫০ কেজি চাল আর ৫ হাজার টাকা করে শ্রমিকদের দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
- হলদিয়ায় নতুন ফেনল প্ল্যান্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাথমিক ভাবে প্রকল্পে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে পুজোও করলেন তিনি।
- দিল্লির ইন্ডিয়া গেটে ধর্নায় উত্তরাখণ্ডে নিহত তরুণী অঙ্কিতা ভান্ডারির বাবা ও মা।তাঁদের সঙ্গে দেখা করছেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। ২০২২ সালের সেপ্টেম্বরে উত্তরাখণ্ডের একটি হোটেলের রিসেপশনিস্ট অঙ্কিতা ভান্ডারিকে নৃশংস ভাবে খুন করা হয়েছিল। ওই ঘটনায় অভিযোগের তির উঠেছিল বিজেপির এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে
- টলিউড অভিনেতা তথা রাজ্যের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর আইনি বিপত্তি কাটছেই না। সিনেমার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে এবার বড়সড় ধাক্কা খেলেন কলকাতা হাইকোর্টেও। পুলিশি গ্রেফতারি এড়াতে অভিনেতা যে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন, তা খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।
- পর্যটকদের জন্য সুখবর। বক্সার পর্যটক যেখানে বন্ধ রয়েছে, সেখানে জলদাপাড়া অনলাইনে অ্যাডভান্স বুকিং উইন্ডো চালু করে হলো।
- ঢাকুরিয়াতে সিপিএম-এর বুক স্টল ভাঙচুরের অভিযোগ। ঘটনার প্রতিবাদে লেক থানার সামনে বিক্ষোভ দেখায় সিপিএম।
- যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে এবং যাতায়াতের সুবিধার জন্য হাওড়া ডিভিশনে ১২টি অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। সপ্তমীর রাত অর্থাৎ ১৭ অক্টোবর, অষ্টমী (১৮–১৯ অক্টোবর), নবমী (১৯–২০ অক্টোবর) এবং দশমী (২০–২১ অক্টোবর) রাতে এই বিশেষ ট্রেনগুলি চলবে। প্রতিটি ট্রেনের পথে সমস্ত স্টেশনে স্টপেজ থাকবে।
- দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে হাবিবুল্লাহ পাইক খুনের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ডায়মন্ড হারবার ফাস্ট ট্র্যাক থার্ড কোর্ট।
- জার্মানির একটি শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হলো তিন ভারতীয়ের। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, বুধবার জার্মানির বোকাম শহরে একটি বাড়িতে আগুন লাগে। সংবাদমাধ্যম সূত্রের খবর, মৃতদের মধ্যে ২৫ ও ২৭ বছর বয়সি দুই মহিলা এবং ২৬ বছর বয়সি এক পুরুষ রয়েছেন।

Be the first to comment