CM এর ঘোষণা, রাজ্যে আরও ৪৫ হাজার নিয়োগ হবে

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে সরকারি ক্ষেত্রে আরও কর্মসংস্থান হচ্ছে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরও ৪৫ হাজার নিয়োগের ছাড়পত্র মিলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। মোট ৪৫ হাজার ১৮৫ টি শুন্য পদ পূরণ করা হবে। অর্থ দফতর সবুজ সঙ্কেত দিয়েছে।
এর মধ্যে কারিগরি শিক্ষা দফতরে ১৮৮৬ জন অফিসার ও করণিক নিয়োগ করা হবে। পুলিশে ডেপুটি কমিশনার, এস আই, এ এস আই,মহিলা কনস্টেবল মিলিয়ে ৯৪৬ টি পদে নিয়োগ করা হবে।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে নেওয়া হবে ৭১১৯ জন, বিদ্যালয় শিক্ষা দফতরে ৩৩ হাজার ১৯৯ পদে নিয়োগ হবে।
রাজ্যে শিল্পায়ন, কর্মসংস্থান কে পাখির চোখ করেছে রাজ্য সরকার। বিভিন্ন দফতরে শুন্য পদ পূরণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সব সিদ্ধান্ত হয়।
সাংবাদিক বৈঠকে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে তাপস রায়, জগন্নাথ চ্যাটার্জি, উমেশ রাই প্রমুখ উপস্থিত ছিলেন।
পুজো প্রসঙ্গ : রাজ্যে এবার পুজোর সংখ্যা আরও বাড়লো।। আজ নবান্নে দৃশ্যত খুশি মুখ্যমন্ত্রী বলেন, এটা ই পরিবর্তন। এখন পুজো করার জন্য কাউকে আদালতে যেতে হয় না।
গত সপ্তাহে তিনি রাজ্যে দুর্গা পুজোর সংখ্যা ৫৭ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছিলেন, আজ নবান্নে বলেন, এই সংখ্যা আর ও বেড়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*