১০টা

Spread the love
  1.  বৃহস্পতিবার নবান্নে বিএসএফের ডিজি প্রবীণ কুমারের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে রাজ্যের আন্তর্জাতিক সীমান্তের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, কাঁটাতারের বেড়া দেওয়ার কাজের অগ্রগতি এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
  2. রেলের টিকিট নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রত্যেকটি টিকিটেই থাকতে হবে বিমা। এতদিন শুধুমাত্র অনলাইনে বুক করা টিকিটের ক্ষেত্রেই বিমার কভারেজ থাকত। এবার অফলাইনে বা টিকিট কাউন্টার থেকে কাটা টিকিটেও বিমা কার্যকর করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী ২৭ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর করা হচ্ছে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলেছে শীর্ষ আদালত।
  3. পশ্চিমবঙ্গ-সহ ১৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিয়মমাফিক সংশোধনের (স্পেশাল সামারি রিভিশন বা এসএসআর) দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দিল্লির নির্বাচন সদন জানিয়েছে, এসআইআর হয়ে যাওয়া রাজ্যগুলিতে এসএসআর চালু হবে নভেম্বর থেকেই। তা শেষ হয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে আগামী বছর ৪ জানুয়ারি।
  4. মহুয়া মৈত্রকে কড়া নির্দেশ দিল আলিপুর আদালত। মুখ্যসচিব মনোজ আগরওয়াল মানহানির নোটিস পাঠিয়েছিলেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। আলিপুর আদালত জানিয়েছে, মুখ্যসচিব সম্পর্কে কোনও মানহানিকর মন্তব্য করা যাবে না। ভোট চুরির মতো কোনও অভিযোগ তুলে মহুয়া নতুন করে কোনও পোস্ট, শেয়ার বা পুনরায় প্রকাশ করতে পারবেন না। অন্য কোনও মাধ্যমে এই বিষয়টি প্রচারও করতে পারবেন না।
  5. প্রতি বছর ভোটার তালিকায় সংশোধনের এই প্রক্রিয়া চালায় কমিশন। গত দু’দশক ধরে তা চলে আসছে। তবে গত বছর ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর-এর কারণে এই প্রক্রিয়া স্থগিত রেখেছিল কমিশন। যে ১৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসএসআর হবে, তার মধ্যে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অসম, বিহার, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, মণিপুর, পুদুচেরি, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ।
  6. আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় স্বস্তি মিলল না পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-র। তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল শিয়ালদহ আদালত।
  7. পঞ্চমীর দিন বুকস্টল বসানোর অনুমতি পেল সিপিএম। বনগাঁয় সিপিএমের বুকস্টলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। যে জায়গায় বুকস্টল করা নিয়ে আপত্তি ছিল, সেই জায়গায় বইয়ের স্টল করলে কী সমস্যা, রাজ্যের কাছে জানতে চান বিচারপতি সৌগত ভট্টাচার্য। পুজো মণ্ডপের ১০০ মিটারের মধ্যে বুকস্টল করার নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার।
  8. দিঘা-কাঁথি জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হল দুটি বাসের। মৃত্যু হয়েছে বেসরকারি বাস চালকের। আহত কমপক্ষে ২৩ জন।
  9. বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত দেহ উদ্ধার, পঞ্চমীর সন্ধ্যায় রহস্য মৃত্যুতে চাঞ্চল্য চুঁচুড়া প্রতাপপুরে। মৃতার নাম সানন্দা বারিক (৩৮)।
  10. ইয়েমেনের রাষ্ট্রপতির বাসভবন চত্বরে মিসাইল হামলা হুথি গোষ্ঠীর। দুই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*