রোজদিন ডেস্ক :
অঙ্কিতা ভান্ডারী হত্যাকান্ডের তদন্তের পুরোপুরি মীমাংসা না হওয়া অবধি দুষ্মন্ত গৌতমকে সিকিমের রাজ্যপাল পদে না বসানোর জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আর্জি জানালেন জানালেন বিরোধী নেতা রাহুল গান্ধী। আজ সমাজ মাধ্যমে তিনি বলেন, কোন ভিআইপি-কে সঙ্গ দিতে আপত্তি জানিয়ে অঙ্কিতা-কে খুন হতে হয়েছিল, তা এখন ও জানা যায়নি। সিবিআই এর তদন্ত অত্যন্ত ধীর গতিতে চলছে।
রাষ্ট্র পতির উদ্দেশ্যে রাহুল গান্ধী লিখেছেন, মাননীয়া রাষ্ট্রপতি, মাত্র উনিশ বছরের অঙ্কিতা কে কোন ভিআইপি কে সঙ্গ দিতে না চেয়ে প্রাণ দিতে হয়েছিল, চার বছরেও তা জানা যায় নি।
অঙ্কিতার পরিবার, বহু মানুষের বিশ্বাস, এই ঘটনায় দুষ্মন্ত গৌতম জড়িত ছিলেন। এই পরিস্থিতিতে তাঁকে সিকিমের রাজ্যপালের দায়িত্ব দেওয়ায় তিনি স্তম্ভিত বলে রাহুল গান্ধী জানান। রাজ্যপাল হলে তাঁর বিরুদ্ধে কোন অপরাধমূলক তদন্ত করা যাবে না।
প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, মহিলাদের নিরাপত্তা নিয়ে ওঁর যে কোন চিন্তাই নেই, এতেই বোঝা যায়। তিনি দুষ্মন্ত গৌতম-কে এখনই রাজ্যপালের দায়িত্ব না দেওয়ার জন্য কেন্দ্রকে পরামর্শ দিতে আর্জি জানান।
অন্যদিকে চার বছর আগে উত্তরাখন্ডে নিহত উনিশ বছরের অঙ্কিতা ভান্ডারীর হত্যা নিয়ে নতুন করে বিচারের জন্য তাঁর মা বাবাও আজ আর্জি জানিয়েছেন। গতকাল থেকে তাঁরা এই সব দাবিতে ইন্ডিয়া গেটে অবস্থা বিক্ষোভ করেন। আজ কাকভোরে পুলিশ তাঁদের আটক করে তুলে নিয়ে যায়। পরে তিলক মার্গ পুলিশ স্টেশন থেকে তাঁদের ছাড়া হয়।
অঙ্কিতা হত্যার ঘটনায় নাম জড়ানো দুষ্মন্ত গৌতম কি করে রাজ্যপাল হলেন, এতে তাঁরা ও বিস্মিত। তাঁরা ২০২২ সালে তাঁদের কন্যার হত্যার দিন দুষ্মন্ত গৌতম ও অজয় কুমারের ফোন কল রেকর্ড খতিয়ে দেখারও দাবি করেন। বলেন, শুধু তাঁর নিজের কন্যা নয়, তাঁরা সবার কন্যাদের জন্যই লড়াই করছেন। দুষ্মন্ত গৌতম-কে রাজ্যপাল না করার দাবি চব্বিশ ঘণ্টার মধ্যে না মানলে গোটা উত্তরাখণ্ড পথে নামবে বলে অঙ্কিতার বাবা হুঁশিয়ারি দেন।

Be the first to comment