Rising Voice against drugs, পঞ্জাবে মৃত্যু! আপ সরকারকে তোপ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
মাদকের বিরুদ্ধে কথা বললেই (Rising Voice against drugs) পঞ্জাবে মৃত্যু বলে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী আজ আপ সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। অতি সম্প্রতি মাদকের বিরুদ্ধে লাগাতার লড়াই করা সমাজসেবী পারমিন্দর সিং ঝোটা কে পঞ্জাবের মানসায় গুলি করে হত্যা করা হয়। এক ওষুধের দোকানের আড়ালে মাদক বিক্রি হওয়ার অভিযোগ নিয়ে পারমিন্দর সিং এর সঙ্গে দোকান মালিকের বচসার জেরে তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ।
সমাজ মাধ্যমে রাহুল গান্ধী আজ জানান, নিহত পারমিন্দর সিং ঝোটা মাদকের বিরুদ্ধে বলতেন দেখে পুলিশ তাঁর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছিল। যারাই মাদকের বিরুদ্ধে কথা বলেছেন, তাঁদের বিরুদ্ধেই কোন না কোন ভাবে ব্যবস্থা নিয়েছে ভগবন্ত সিং মানের সরকার। কারা তবে মাদকের বিরুদ্ধে সরব হবে বলে তিনি প্রশ্ন তোলেন।
আগামী বছর পঞ্জাব বিধানসভার নির্বাচনের আগে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ও উদ্বিগ্ন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*