KOLKATA HIGH COURT: রাজ্যেের আপত্তি খারিজ, পুজোয় বনগাঁয় সিপিআইএমকে বুকস্টল করার অনুমতি কলকাতা হাইকোর্টের

Spread the love

প্রতিবেদন: বামেদের বুকস্টল ইস্যুতে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যের আপত্তি উড়িয়ে বনগাঁয় সিপিআইএমের বুক স্টল তৈরি করার জন্যে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাঁর নির্দেশ, পার্টি অফিসের ১০০ মিটারের মধ্যে স্টল তৈরি করতে দিতে হবে। এই নির্দেশের উপর রাজ্য স্থগিতাদেশ চাইলে সেটিও খারিজ করে দেয় আদালত। বিচারপতি বলেন, বুক স্টল তৈরি করার সময় এবং বাকি সময়েও যেন এলাকায় কোনও অশান্তি না হয় সেদিকে কড়া নজর রাখবে পুলিশ। সেখানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে। এই নিয়ে জেলার পুলিশ সুপারকে ২৩ নভেম্বর রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আদালত এটা নিয়ে চিন্তিত যে বাকিরা নিজেদের মর্জিমতো স্টল তৈরি করেছে কোনও রকম অনুমতি ছাড়া, আর সিপিআইএমকে আলাদা করে অনুমতি নিয়ে বুক স্টল করতে হচ্ছে। একেক জনের ক্ষেত্রে একেক রকম নিয়ম থাকতে পারে না। আইন সবার জন্য সমান। তিনি রাজ্যের উদ্দেশে বলেন, কাউকে অনুমতি দিলাম আর কাউকে দিলাম না এটা করলে ভুল বার্তা যাবে। কেউ স্টল করতে চাইল, আর কেউ এসে বাধা দিল, এটা করলে অস্থিরতা তৈরি হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*