পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. পঞ্চমীতে মুর্শিদাবাদে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লালবাগের বুধাসপাড়া সর্বজনীন উদ্বোধন করেন তিনি।
  2. যন্তর মন্তরে আর বিক্ষোভ দেখানো যাবে না। মামলার শুনানিতে আইনজীবী গোপাল সুব্রামনিয়াম বলেন, “যন্তর মন্তরকে প্রতিবাদের স্থল হিসেবে ফের বৈধতা দেওয়া হোক। যন্তর মন্তরকে ডিনোটিফাই করার যুক্তি হিসেবে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে বলে সরকার দাবি করছে।”
  3. “কোন যুক্তিতে এবং কোন কোন দিক খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমরা দেখব”। এ কথা জানান বিচারপতি জয়মাল্য বাগচী। শীর্ষ আদালত বলে, “আমরা কেন্দ্র, দিল্লি পুলিশকে নোটিস ইস্যু করছি। তাদের জবাব দিতে দিন। যদি তাদের জবাব সন্তোষজনক না হয়, তাহলে আইন নিজের পথে চলবে।”
    আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহেতার সওয়াল, “আমরা আদালত অবমাননার মামলার নোটিসের প্রেক্ষিতে হলফনামা জমা করেছি। হলফনামায় নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছে। সংবাদমাধ্যমে দেখানো হচ্ছে সরকার ক্ষমা চেয়েছে। কিন্তু এটা ঠিক নয়। আমরা আমাদের অবস্থানও ব্যাখ্যা করেছি।”
  4. দিল্লি পুলিশ আধিকারিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করা মহিলা সাংবাদিককে সুরক্ষা কবচ দিল সুপ্রিম কোর্ট। আপাতত তাঁকে গ্রেপ্তার করতে পারবে না দিল্লি পুলিশ। এই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশ। নোটিস জারি করে দিল্লি পুলিশের জবাব তলব করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
  5. তদন্ত সংক্রান্ত তথ্য সংবাদমাধ্যমে প্রকাশের বিরোধিতা করে দায়ের করা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের আইনজীবীর দ্রুত শুনানির আর্জি স্পষ্টভাবে খারিজ করে দেন।
  6. দিঘা-কলকাতা রুটে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ। বৃহস্পতিবার স্থানীয় সূত্রের খবর, দিঘা থেকে কলকাতা যাচ্ছিল একটি বাস, অন্য বাসটি কলকাতা থেকে দিঘা যাচ্ছিল। এ দিন দুপুর ১টা নাগাদ ১১৬বি জাতীয় সড়কের উপর কাঁথি শহরের অদূরে দুর্ঘটনাটি ঘটে। আহত হয়েছেন ১০ জন।
  7. বৃহস্পতিবার সকালে এয়ারপোর্টের দিক থেকে বারাসত যাওয়ার পথে বিরাটির কাছে একটি ডিজ়েলের ট্যাঙ্কার উল্টে দুর্ঘটনা। গুরুতর জখম চালক ও খালাসি। রাস্তার মাঝে ট্যাঙ্কারটি উল্টে যান চলাচলে বিপত্তি।
  8. শেক্সপীয়র সরণিতে একটি বহুতলের নীচ থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। যে বহুতলের নীচে ওই মহিলার দেহ পাওয়া গিয়েছে, সেটি একটি বাণিজ্যিক বহুতল। সেখানে একাধিক সংস্থার অফিস রয়েছে। সূত্রের খবর, ওই বহুতলে একটি ব্যাঙ্কের অফিস রয়েছে। সেখানেই চাকরি করতেন এই মহিলা।
  9. বৌবাজার থানার মামলায় ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ। তবে চন্দন নগরের দায়ের হওয়া তোলাবাজির মামলায় ইন্দ্রনীল-সহ সকলের আগাম জামিন মঞ্জুর।
  10. ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মেরে খুন করা হলো এক মহিলাকে। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অধীন উখড়াতে। মৃত মহিলার নাম চন্দ্রা সিং। বয়স আনুমানিক ৪৫।
  11. জাতীয় সড়কের পাশে লাইন হোটেলের সামনে দাঁড়িয়ে ছিল যাত্রিবাহী বাস এবং অন্যান্য গাড়ি। দ্রুতগতিতে আসা একটি লরি সজোরে পরপর ধাক্কা মারে সেই দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে। এতে একটি সরকারি বাসের কন্ডাক্টর মারা গিয়েছেন এবং এ ছাড়াও আহত হয়েছেন আরও কয়েকজন। বুধবার গভীর রাতে ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর নারায়ণগড়ে দুর্ঘটনাটি ঘটে।
  12. ২৪ ঘণ্টার মধ্যেই খুলে গেল ফেরিঘাট। ১৪ ঘাট থেকে চালু হলো লঞ্চ পরিষেবা। বৃহস্পতিবার, পঞ্চমীতে দুপুর সাড়ে ১২টা থেকে এই পরিষেবা শুরু হয়ে গিয়েছে। ফলে পুজোয় কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটল।
  13. রাস্তায় যাঁরা পথকুকুরদের খাবার দেন, তাঁদের স্বীকৃতি দেওয়া হবে বলে জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। তাঁর যুক্তি, পথকুকুরদের খাবার দিতে গেলে অনেক সময়ে অনেককে হেনস্থার মুখে পড়তে হয়। তাঁরা যাতে তেমন পরিস্থিতির শিকার হতে না হয়, তাই এই সিদ্ধান্ত।
  14. পুজোয় সব ছুটি বাতিল প্রেসিডেন্সি সংশোধনাগারের কর্মীদের। এ বছরই প্রথম বিল্ডিংয়ের বাইরে পুজো হচ্ছে। প্রেসিডেন্সি সংশোধনাগারের প্রাচীর ঘেঁষে প্রায় কুড়ি ফুটের একটি মণ্ডপ তৈরি হয়েছে।
  15. পাকিস্তানের পেশোয়ারে বৃহস্পতিবার স্কুলের ছাদ ধসে মৃত কমপক্ষে ১৭ জন পড়ুয়া। মৃতদের মধ্যে রয়েছে এক শিক্ষিকাও। দুর্ঘটনায় অন্তত ২০ জন জখম হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*