১০টা

Spread the love
  1. মুখ্যমন্ত্রী জানান, সরকারি চাকরির ক্ষেত্রে ফি তুলে দেওয়া হবে। তিনি বলেন, ‘সংকল্পপত্রে রয়েছে। আমরা ঠিক সময়ে এটা তুলে দেব।’
  2. যাঁরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য বিশেষ ভাবনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গ্র্যাজুয়েট ও নন-গ্র্যাজুয়েটদের পরীক্ষার প্রস্তুতির জন্য ভাতা চালু করা হবে বলে জানিয়েছেন।
  3. নারীদের উচ্চশিক্ষার জন্যও বিশেষ প্রকল্প চালু করার কথা জানিয়েছেন তিনি। জানুয়ারি মাস থেকে চালু হবে ভগিনী নিবেদিতা স্কিম। যে যে ছাত্রীরা উচ্চ মাধ্যমিকের পর আরও পড়াশোনা করতে চান, তাঁদের ৩ বছরে ৫০ হাজার টাকা অর্থসাহায্য করা হবে।
  4. আগামী মাসে রাজ্য পুলিশকে ১৩৩১ এসআই দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানুয়ারিতে কলকাতা পুলিশে ৪০০০ কনস্টেবল দেওয়া হবে। তার সঙ্গেই এই মাসেই পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগের বিজ্ঞপ্তিও বেরোবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
  5.  কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শহরের চারটি পুজোর উদ্বোধন করার কথা তাঁর। সেই তালিকায় অন্যতম কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী চাষাপাড়ার বুড়িমা।
  6. ২০০২ সালের বিলকিস বানো গণধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সাজা স্থগিত করে, তাদের জামিন দিল সুপ্রিম কোর্ট।
  7. আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চাকরি দেওয়ার নাম করে সাড়ে ৩ লক্ষ টাকা নগদ এবং ৬ ভরি সোনা নেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরামবাগের কালীপুরের বাসিন্দা তথা তৃণমূল নেতা ফিরোজ মল্লিককে।
  8. ফিশারিতে মাছ চাষের অধিকারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ। ঘটনায় গুরুতর জখম হলেন অন্তত আটজন। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত খাস কুমড়াখালী গ্রামে।
  9. ছটপুজো উপলক্ষে দিদার বাড়িতে বেড়াতে এসেছিল ১৩ বছরের নাবালিকা। নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি হল সেই নাবালিকার। পরিবারের সদস্যদের সঙ্গে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো কোয়েল মহন্তের। সোমবার দুপুরে বালুরঘাটের কল্যাণীঘাট এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
  10. বিদেশে পলাতক গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং অডিয়ো বার্তার মাধ্যমে বলিউডের অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকে প্রাণনাশের হুমকি দিয়েছে। সম্প্রতি মুম্বইয়ে দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে তার দুই সহযোগী গ্রেপ্তার হওয়ার পরে এই হুমকি বলে সূত্রের খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*