- ভারতের ‘গগনযান’ অভিযানের প্রস্তুতিতে বিরাট সাফল্য। পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসার সময় মহাকাশযানের ক্রু মডিউল থেকে সার্ভিস মডিউলকে নিরাপদে আলাদা করার জটিল পরীক্ষা সফল ভাবে সম্পন্ন করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। এই সফল পরীক্ষার ফলে আসন্ন গগনযান অভিযানের পথ অনেকটাই মসৃণ হয়ে গেল।
- ইন্টারনেট ব্যবহার ও তার তথ্য জানা সকলের মৌলিক অধিকার। তাৎপর্যপূর্ণ রায় সুপ্রিম কোর্টের। বয়স কম বলে শিশুদের সম্পূর্ণভাবে ইন্টারনেট ব্যবহার থেকে দূরে রাখা যায় না। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রাখল শীর্ষ আদালত।
- ফ্লাইটে উঠতে বাধা, সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীকে হেনস্তা আমেরিকান এয়ারলাইন্সে।
- ব্যারাকপুরে বস্ত্র বিতরণের অনুষ্ঠানে গিয়ে আচমকাই মাথা ঘুরে মঞ্চে পড়ে গেলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী। শনিবার এই ঘটনা ঘটে। যদিও এর পরেও কাজ থামেনি। পর পর কর্মসূচিতে যোগ দেন বিধায়ক।
- চোর বাগানের দুর্গাপুজোয় অঘটন। শনিবার প্রবল ভিড়ের চাপে নাজেহাল অবস্থা দর্শনার্থীদের। প্রায় পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল বলে অভিযোগ। ভিড়ের কারণে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। কলকাতা মেডিক্যাল কলেজের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছে তাঁদের।
- চাঁদার জুলুমের শিকার দুই গ্যারাজ কর্মী। এমনই অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ১৫ হাজার টাকা না দেওয়ায় তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। বারুইপুর থানার খাসমল্লিক সংলগ্ন এলাকার একটি গ্যারাজের ঘটনা।
- শনিবার সন্ধ্যায় যাদবপুর ৮বির কাছে একটি বুক স্টল নিয়ে চরম উত্তেজনা। সেই বুক স্টল পুলিশের সরিয়ে দিতে বলা হয় বলে অভিযোগ। পুলিশ ও সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু। এমনকী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। বুক স্টল ভাঙার জন্য একটি বুলডোজ়ার আনা হয় বলেও খবর।
- সপ্তমীর সকালে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের হরিহরপাড়ার মালোপাড়া গ্রাম। চার দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার সন্ধ্যায় বাড়ির কাছেই একটি গর্ত থেকে চতুর্থ শ্রেণির এক ছাত্রের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ।মৃত শিশুর নাম আরিয়ান রহমান। সে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
- দিল্লির আনন্দ পর্বত এলাকায় আজ সকালে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস পথচলতি মানুষদের ধাক্কা মারে। বাসের ধাক্কায় মৃত্যু হল একজনের। আহত আরও বেশ কয়েকজন।
- উত্তর কলকাতার চোরবাগানে সপ্তমীর সন্ধ্যায় পদপিষ্ট দর্শনার্থীরা, মৃত ১৭ হাসপাতালে ভর্তি ১৫ জন

Be the first to comment