Chorbagan Incident, গভীর উদ্বেগ রাজনৈতিক মহলে

Spread the love

রোজদিন ডেস্ক :

চোরবাগানে প্রতিমা দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে বহু মানুষ হতাহত হওয়ার খবরে তীব্র উদ্বেগ ব্যক্ত করেছে রাজনৈতিক মহল। ভিড় উপছে পড়া মন্ডপে পুলিশ ছিল না বলে অনেকের অভিযোগ। নজিরবিহীন এই ভয়ঙ্কর ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেন। এই কঠিন পরিস্থিতিতে সবাইকে সাহস ও শক্তি দেওয়ার জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করেন।

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, অত্যন্ত দু:খজনক ঘটনা। শারদোৎসবের সময় মৃত এই সতের জনের পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই।

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার রাতেই অকুস্থলে যাবেন বলে জানান।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, চোরবাগানের ঘটনা ভয়ঙ্কর দুর্ঘটনা। এই ঘটনায় গভীর উদ্বেগ ব্যক্ত করে তিনি প্রশাসনকে অবিলম্বে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে বলেন। এলাকা ফাঁকা করতে সবাইকে সহযোগিতা করার আর্জি জানান।

ভয়াবহ এই ঘটনা য় হেল্পলাইন চালু করেছে কলকাতা পুলিশ। নম্বর

1) 18003455678

2)033 22142310

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনার সঠিক খবর প্রচারে বাধা না দিতে বলেছেন। দর্শকদের ওদিকে যেতে বারণ করেন। এই ভয়াবহ দুর্ঘটনার ভুল খবরে আতঙ্ক যেন না ছড়ায়, আবার ঘটনা চাপা দিতে গিয়ে উল্টো সমস্যা না হয় বলে জানান।

মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজে অবিলম্বে ডাক্তার ও কর্মী বাড়াতে বলেন। তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি চোরবাগানের দুর্ঘটনায় গভীর ভাবে মর্মবেদনা প্রকাশ করে উদ্বেগ ব্যক্ত করেন। পুজোয় বেরিয়ে সাধারণ মানুষকে কেন নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকতে হয় তিনি প্রশ্ন তোলেন।
নাম না করে বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, জমিদারদের (বিজেপি!) নিরাপত্তায় পুলিশ মোতায়েনের পাশে রাজ্যের সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করাও রাজ্য সরকারের দায়িত্ব। এই ঘটনার যথাযথ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার তিনি দাবি করেন। এই দু:সময়ে অভিষেক ব্যানার্জি সবার দ্রুত সুস্থতা কামনা করেন।

নজিরবিহীন এই ঘটনায় দায় কার তা নিয়ে চাপান উতর এখন তুঙ্গে উঠেছে। স্থানীয় মানুষ এই ভয়ঙ্কর ঘটনায় পুলিশের গাফিলতির দিকে আঙুল তুলেছেন।

প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য, সত্যজিৎ ব্যানার্জি প্রমুখ এই ঘটনায় গভীর শোক, উদ্বেগ ব্যক্ত করে পুলিশ এর দায়িত্ব এড়াতে পারে না বলে মনে করেন।

এই ভয়ঙ্কর পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতার একাধিক নামী মন্ডপ বন্ধ করে দেওয়া হয়।

চেতলা অগ্রণী, টালা প্রত্যয় সহ একাধিক মন্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্বেও পুলিশ এই বিষয়ে মুখে কুলুপ দিয়েছে।

চোরবাগান পুজোর কর্মকর্তাদেরও কোন প্রতিক্রিয়া এখন অবধি মেলেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*