CHORBAGAN SARBOJANIN PUJA: উত্তর কলকাতার চোরবাগানে সপ্তমীর সন্ধ্যায় পদপিষ্ট দর্শনার্থীরা, মৃত ১৭ হাসপাতালে ভর্তি ১৫ জন, চলছে উদ্ধারকাজ

Spread the love

প্রতিবেদন: মহাসপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগানের পুজোয় অঘটন। শনিবার সন্ধ্যায় মণ্ডপে ঢুকতে গিয়ে প্রবল ভিড়ের চাপে নাজেহাল অবস্থা হয় দর্শনার্থীদের। তখনই ভিড়ের মধ্যে হুড়োহুড়িতে পদপিষ্ট হন অনেক দর্শানার্থী।  ভিড়ের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন, অনেকেই গুরুতর চোট পেয়েছেন। পুলিশ ও পুজো কমিটির লোকেরা উদ্ধার কাজে নামেন। আহতদের কলকাতা মেডিক্যাল কলেজের ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে। সর্বশেষ খবর, ১৭ জন প্রাণ হারিয়েছেন। ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

অভিযোগ এদিন সন্ধ্যের পর অত্যাধিক ভিড় হয় মণ্ডপে। দর্শনার্থীরা বলছেন, যে পরিমান লোক এসেছে, তার তুলনায় মণ্ডপে ঢোকার রাস্তা বেশ সরু। ফলে এই ঘটনা ঘটে। উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো এই চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো। এবার ৯১তম বছরে পা দিয়েছে এই পুজো। মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের কাছে অবস্থিত এই মণ্ডপ শহরের পুজোয় অন্যতম আকর্ষণ। রাজ্য সরকারের তরফে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে শহরের সেরার সেরা পুরস্কার পেয়েছে এই পুজো। ফলে পুজো দেখতে গত তিনদিন ধরেই দর্শনার্থীদের ঢল নেমেছে চোরবাগানের মণ্ডপে।

উত্তর কলকাতায় ‘চোরবাগান সর্বজনীন’ দুর্গাপূজা মণ্ডপে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে, যার নম্বর 18003455678, দুর্ঘটনা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য এই নম্বরে ফোন করুন।

ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা শমীক ভট্টাচার্য

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*