IMAN CHAKRABORTY: ফ্লাইটে উঠতে বাধা, সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে হেনস্তা আমেরিকান এয়ারলাইন্সে

Spread the love

প্রতিবেদন: বাংলার প্রখ্যাত সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীকে হেনস্থা আমেরিকা এয়ারলাইন্সে। অভিযোগ, প্রথমে বিমানে উঠতে বাধা দেওয়া হয়, তারপর ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় ইমন ও তাঁর চার সঙ্গীকে। ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় হেনস্থার কথা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। ইমনকে সঙ্গে থাকা বাদ্যযন্ত্র নিয়ে বিমানে উঠতে বাধা দেওয়া হয়। সেগুলি ভেঙে গেলে এয়ারলাইন্স কোনও দায় নেবে না জানানো হয়। এতে চরম অপমানিত বোধ করেন শিল্পী ও তাঁর সঙ্গীরা। একজন ভারতীয় নাগরিকের সঙ্গে কী করে এমন অসম্মানজনক আচরণ করা হল সেই প্রশ্নও তোলেন তিনি। ইমন বলেন, নিউইয়র্কে অনুষ্ঠান করতে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু আমেরিকান এয়ারলাইন্সে ইমন-সহ চারজনকে আটকে দেওয়া হয়। এ৭ গেটে ধাক্কা মারা হয়। মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হয়। ল্যাপটপ, মাইক্রোফোন থাকা জরুরি ব্যাগটি নিয়ে যাওয়া যাবে না বলে জানিয়ে দেয় কর্তৃপক্ষ। সঠিক সময়ে পৌঁছানো সত্বেও এই ধরনের আচরণ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন শিল্পী। ইমনের পোস্টের পরই ওই এয়ারলাইন্সের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। বিদেশের মাটিতে ভারতীয় শিল্পীদের এই ধরনের অপমান নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। ইমনের সমর্থনে তারা মার্কিন বিমান সংস্থার কড়া শাস্তির দাবি করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*