১০টা

Spread the love
  1. আজ, ১৯ সেপ্টেম্বর রোজগার মেলা থেকে দেশের ৫১ হাজারেরও বেশি যুবক-যুবতীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল। দেশের ৪৫টি জায়গায় রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই নির্বাচিত যুবক-যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। ২০তম রোজগার মেলা ছিল এটি। ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে যোগ দেন।
  2. শনিবার মালদার মানিকচকের ভুতনি দিয়াড়ার ভয়াবহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী শঙ্কর ঘোষ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার-সহ অন্য সদস্যদের দল। মালদার রতুয়ার কাহালা সূর্যাপুর ঘাট থেকে লঞ্চে করে পরিস্থিতি পরিদর্শনে রওনা দেন তাঁরা। রতুয়া-১ ব্লকের মহানন্দটোলার পশ্চিম রতনপুর ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের রুহিমারি-সহ একাধিক প্লাবিত এলাকা ঘুরে দেখবেন মন্ত্রীরা।
  3. নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিনে আবেদন খারিজ করল হলদিয়া মহকুমা আদালত। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক।
  4.  দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল এখন সিপিএমের সেই স্লোগানটা কাজে লাগাতে পারে আমরা সর্বহারা— “যাচ্ছে কারা সর্বহারা। আসছে কারা সর্বহারা টিএমসি।”
  5. গ্রেফতার হলেন রেজিনগরের নির্দল প্রার্থী সইফুল ইসলাম। বহরমপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। জানা যাচ্ছে, পুরনো একটি মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে।
  6. ঝাড়গ্রামের লালগড়ে কালাপাহাড়ি এলাকায় খেলার মাঠে বাজ পড়ে মৃত ১, আহত ২৪
  7. রান্নার গ্যাসে আধার লিঙ্ক না থাকলে, গ্রাহকদের গ্যাস বুকিং অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে।
  8. কলকাতা পুরসভা এলাকা এবং হাওড়া মিলিয়ে অ্যাপলেট ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ২ লক্ষ ২৯ হাজার ৬০। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ৫ হাজার ৪৮৫টি। কমিশনের দেওয়া হলফনামায় বলা হয়েছে, মোট ৩৮,২০,৬৮৩ গুলি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে নিষ্পত্তি হয়েছে ১,০২,২৩১ টির।
  9. দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়নের নির্বাচনে চারটির মধ্যে তিনটি আসনেই জয়ী হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। অন্যদিকে, নির্দল প্রার্থী হিসাবে জিতে ইতিহাস গড়েছে দীপাংশু শোকিন।
  10. আমেরিকার তিন সংবাদমাধ্যম হোয়াইট হাউসে ঢুকতে পারবে না। তাদের হোয়াইট হাউসে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (স্থানীয় সময়) ট্রাম্প জানান, সিএনএন, এমএস নাও এবং পলিটিকো— এই তিন সংবাদমাধ্যমকে হোয়াইস হাউসে নিষিদ্ধ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*