রোজদিন ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ শনিবার কর্ণাটকে অসুস্থ হয়ে পড়েন। খাদ্যে বিষক্রিয়ার জন্য তিনি অসুস্থ হয়ে পড়েন বলে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান। এইদিন হুবলিতে তাঁর অনুষ্ঠান বাতিল হয়ে যায়। দলীয় সূত্রে প্রকাশ, তাঁর বমি হয়,দুর্বলতা অনুভব করেন। এখন তিনি সুস্থ আছেন।
এইদিন হুবলি তে একটি মেডিকেল কলেজের নতুন ভবন, ১২০০ শয্যার হাসপাতাল ও চিকিৎসা গবেষণা কেন্দ্র উদ্বোধনের কথা ছিল তাঁর। তিনি যেতে পারেন নি। চিকিৎসক দের পরামর্শে হোটেলে ছিলেন। তাঁর বার্তা অনুষ্ঠানে পৌঁছে দেওয়া হয়।বেলগাভি তেও তাঁর অনুষ্ঠানে যান নি তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রীর অসুস্থতার খবরে সরকার ও দলে উদ্বেগ দেখা দেয়।। এখন তিনি সুস্থ আছেন বলে প্রহ্লাদ জোশী জানিয়েছেন।

Be the first to comment