- মঙ্গলবার মূর্তি নদীর উপরে তৈরি আর্চ ব্রিজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই সেতুটি জলপাইগুড়ির সঙ্গে জুড়ে দিল নাগরাকোটাকে। সেতু উদ্বোধনের পরে পুজোর মুখে উত্তরবঙ্গের চা-শ্রমিকদের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, ‘বন্ধ চা-বাগানগুলি খোলার ব্যবস্থা করা হবে।’
- কোচবিহারের পর্যটনেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। একদিকে প্রকৃতির টানে পর্যটক আসবেন, অন্যদিকে ধর্মীয়স্থান দেখার জন্যও পর্যটক আসবেন।
- সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির দরজার গার্ডরেলে ধাক্কা। সেই অভিযোগে চাকরি থেকে বরখাস্ত পুলিশ কর্মী। তৎকালীন রাজ্য সরকারের (তৃণমূল) সেই নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট।
- রক্ষাকবচ পেলেন না বীরভূমের মহম্মদবাজারের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল; খারিজ এফআইআর বাতিলের আবেদনও।
- বাড়ি থেকে স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হওয়ার পরেই গ্রেপ্তার হলেন পাণ্ডবেশ্বরে তৃণমূলের যুবনেতা। নরোত্তম মণ্ডল ওরফে নিতাই নামে সেই নেতা প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলেই পরিচিত।
- কেরালায় আবাসন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়ানাডে ধসে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি তৈরি হচ্ছে। সেই কাজ দেখে প্রিয়াঙ্কা বলেন, ‘আগামী মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছি।’
- ক্রেডিট কার্ডে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করল শক্তিগড় থানার পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন পুরুষ ও একজন মহিলা। তাঁদের কাছ থেকে পাঁচটি ক্রেডিট কার্ড উদ্ধার হয়েছে।
- লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জোকার বলে কটাক্ষ করলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। মঙ্গলবার তিনি বলেন, ‘রাহুল গান্ধী একজন জোকার। মানুষ তাঁর কথা শোনে শুধুই রসিকতার জন্য। কেউ গুরুত্ব দেয় না।’
- বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা-২ ব্লকের ভগবন্তপুর গ্রামের ঘটনা। কোনও রকমে বাড়ি থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন আবসাকুল্লা খান ও তাঁর পরিবারের সদস্যরা।
- রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের সভায় ইরানকে চরম হুঁশিয়ারি দিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রশ্ন তোলেন, ‘ওদের কি নরকে পাঠিয়ে দেব?’

Be the first to comment