১০টা

Spread the love
  1. বাংলার শিল্পে পরিবর্তন হচ্ছে। এবার জমির কাগজ অ্যালটমেন্ট লেটার শিল্পপতিদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  ১১টি শিল্পতালুকে ৩৩টি শিল্প সংস্থাকে জমি বিতরণ করা হল।  ৬০ হাজারেরও বেশি কর্মসংস্থানের আশা।
  2. রাজ্যে সব মিলিয়ে ১.৫১ লক্ষ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট। এর মধ্যে পুলিশেও নিয়োগ করা হবে। রাজ্য পুলিশের ১২ হাজার ও কলকাতা পুলিশে ৪ হাজার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  3. নিমতৌড়িতে নতুন সংশোধনাগার গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়ূষকে আলাদা দপ্তর করার অনুমোদন দেওয়া হয়েছে।
  4. পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে এসে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা ও গ্রেফতারির দাবি করেছেন।
  5. বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র সাংবাদিক বৈঠক করে বলেন, “দাবি করা হচ্ছে যে ভোটারদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হওয়ার কারণে বিজেপি পশ্চিমবঙ্গ নির্বাচনে জয়ী হয়েছে। যে ২০টি বিধানসভা আসনে সবথেকে বেশি সংখ্যক ভোটারের নাম ডিলিট হয়েছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেস ১৩টিতে জয়ী হয়েছে। বিজেপি ৬টি আসনে জয়ী হয়েছে। যদি আমরা ভোট চুরি করে জিততাম, তাহলে অর্ধেকেরও বেশি আসনে হেরে গেলাম কী করে?”
  6. বাঁকুড়ায় আত্মসমর্পণ করলেন ৩ শীর্ষ মাওবাদী নেতা। বুধবার বাঁকুড়া পুলিশ লাইনের কনফারেন্স হলে রাজ্য পুলিশের এডিজি আনন্দ কুমারের কাছে নিজেদের অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন জবা মাহাতো, নয়নতারা সাহু ও রামপ্রসাদ মান্ডি নামে ওই ৩ মাওবাদী নেতা।
  7. ‘ডিজিটাল অ্যারেস্টে’-এর নামে প্রতারণা ও তোলাবাজির অভিযোগে নরেন্দ্রপুর থানায় দায়ের হওয়া মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর নরেন্দ্রপুর থানায় দায়ের হওয়া ওই মামলায় প্রায় ২ কোটি ৬৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে।
  8. নিজেকে বনদপ্তরের অফিসার পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে ধৃত মন্টু বিশ্বাস। নিজেকে অফিসার পরিচয় দিয়ে এক তরুণীকে বিয়ে করারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
  9. শ্বশুরবাড়িতে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতার পরিবারের অভিযোগ শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁদের বাড়ির মেয়েকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে কালনা থানার অন্তর্গত বাঘনাপাড়ার ফড়িংগাছি এলাকায়। মৃতের নাম ঝুমা বিশ্বাস।
  10. রেজিনগর বিধানসভা উপনির্বাচনের জন্য বৈঠক করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার বিধায়ক ও নেতৃত্ব।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*