- চোরবাগানে মৃতদের পরিবার পিছু ১ জনের চতুর্থ শ্রেণির স্থায়ী চাকরি দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
- বর্ধমানের মেমারির পালশিট গ্রামে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই গ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তিনি।
- ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত একাধিক ওষুধের দাম এক ধাক্কায় কমলো অনেকটাই। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি যে নতুন তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে বেশ কয়েকটি জেনেরিক ও বায়োসিমিলার ক্যান্সারের ওষুধের খুচরো দাম কমেছে ৯০ শতাংশেরও বেশি। কিছু ওষুধের দাম কমলো প্রায় ৯৩ শতাংশ। তবে সব ক্যান্সারের ওষুধের ক্ষেত্রে দাম কমেনি।
- জগদ্দলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বাড়িতে আয়কর তল্লাশি। বুধবার নৈহাটিতে প্রাক্তন বিধায়কের বাড়িতে তল্লাশি চালান আয়কর দপ্তরের আধিকারিকরা।
- CGO কমপ্লেক্স থেকেই কলকাতা পুলিশের হাতে পাকড়াও প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তাঁকে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
- বিচারপতির এজলাসে চলল লাগাতার স্লোগানিং, বিক্ষোভ। তাতেও শেষ নয়, উত্তেজিত হয়ে চেয়ার-টেবিল ছোড়াছুড়ি করলেন আইনজীবীদের একাংশ। এমনই নজিরবিহীন ছবি বুধবার দেখা গেল এলাহাবাদ হাইকোর্টে।
- নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রিবাহী বাস। দুর্ঘটনায় আহত একাধিক যাত্রী। বুধবার হুগলির আরামবাগের মলয়পুর বালিয়ার ঘটনা।
- ধানক্ষেত থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া বাজার সংলগ্ন চুয়াকানালি এলাকায়। জানা গিয়েছে, ২০ অক্টোবর, নবমীর দিন থেকে নিখোঁজ ছিলেন প্রতিমা বাগদী নামে ওই মহিলা।
- বুধবার দুপুরে বর্ধমানের পাড়াপুকুরে দেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেলে পাঠায় বর্ধমান থানার পুলিশ। মৃতের নাম প্রশান্ত রায় (৪০)। বাড়ি পাড়াপুকুর এলাকায়।
- তুলো বোঝাই ট্রাকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের তারবাংলো এলাকায়।

Be the first to comment