রোজদিন ডেস্ক :
ককরোচ জনতা পার্টি (সিজেপি) আগামী পয়লা নভেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের মহা সমাবেশকে সমর্থন জানালো। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এই সমাবেশের ডাক দিয়েছে। রামলীলা ময়দানে এই সমাবেশ ঘিরে ক্ষমতাসীন বিজেপি র সঙ্গে ইন্ডিয়া জোটের ঠান্ডা লড়াই চলছে বললে অত্যুক্তি হয় না।
সিজেপি এই সমাবেশ সমর্থন করায় তা অন্য মাত্রা পেলো বলে অভিজ্ঞ মহল মনে করেন।
সিজেপি শীর্ষ নেতা অভিজিৎ দীপকে বলেন,” জ্ঞানুকে যেতেই হবে, দেশ সবার আগে। ”
সিজেপির যন্তর মন্তর অভিযান কর্মসূচি তে যোগ দিতে গিয়ে বিরোধীদের চার প্রাক্তন মুখ্যমন্ত্রী আটকও হন। তবে কংগ্রেস সেদিন যায় নি।
দুই সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা গ্রেফতার হওয়ার পর কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী তাঁদের পাশে দাঁড়ান। তবে পয়লা নভেম্বরের সমাবেশে সিজেপি সক্রিয় ভাবে যোগ দেবে কিনা তা এখন ও পরিস্কার নয়।
সমাজ মাধ্যমে অভিজিৎ দীপকের পয়লা নভেম্বরের সমাবেশ কে সমর্থন জানানোয় ইন্ডিয়া শিবির রীতিমত উজ্জীবিত বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment