১০টা

Spread the love
  1. আগামী ৯ সেপ্টেম্বর (বুধবার) গেরুয়া সম্মান যাত্রা। মিছিলের নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত এই মিছিল হবে।
  2. দিল্লিতে পিজি হস্টেল ভেঙে পড়ার ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। ইন্সপেক্টর জেনারেল এন এস বুন্ডেলা জানিয়েছেন, প্রায় ৭০ জন সদস্যের দুটি এনডিআরএফ দল উদ্ধারকাজ চালাচ্ছে। ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালানোর জন্য স্নিফার ডগ স্কোয়াড, কাটিং টুল এবং বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।
  3. দিল্লির সত্য নিকেতনে পিজি হস্টেল ভেঙে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডলে শাহ জানান, তিনি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন।
  4.  প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী। বয়সজনিত নানা শারীরিক সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব।
  5. ‘বিজেপি শিক্ষক সেলের সদস্য হয়ে গিয়েছি বলেই ক্লাস না করালেও চলবে এমন ভুল ধারণা মন থেকে বের করে দিন।’ শিক্ষক দিবসে আসানসোলে শিক্ষকদের এভাবেই এক ব্যতিক্রমী ও কড়া বার্তা দিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।
  6. কলকাতার তিন জনপ্রিয় মলের (সাউথ সিটি মল, অ্যাক্রোপলিস মল, মেট্রোপলিস মল) ফুড কোর্টে হানা খাদ্য সুরক্ষা দফতরের।
  7. লিভ ইন পার্টনারকে রাস্তায় ফেলে বেধড়ক পিটিয়েছিলেন যুবক। বুকে-পেটে লাথি-ঘুষি মেরেছিলেন। তার জেরে মৃত্যুও হয় মহিলার। তাঁকে খুনের অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করার পরে তাঁকে সেই ঘটনাস্থলেই নিয়ে গিয়ে বেধড়ক পেটাল পুলিশ। তাঁকেও রাস্তায় ফেলে লাঠি দিয়ে মারধর করা হয়। তার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
  8. প্লাস্টিক ব্যবহার বন্ধে কড়া প্রশাসন। হাওড়ার বাজারগুলিতেও তার প্রভাব দেখা যাচ্ছে। সাঁতরাগাছি এলাকায় মাছ বিক্রেতাদের এখন ক্রেতাদের প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে কাগজের ঠোঙায় মাছ দিতে দেখা যাচ্ছে। পরিবেশ দূষণ কমানো এবং শহরে প্লাস্টিক বর্জ্যের সমস্যা নিয়ন্ত্রণে আনার জন্যেই  নিষেধাজ্ঞা জারি করেছেন প্রশাসন।
  9. প্যারিসে বিএপিএস (BAPS) হিন্দু মন্দিরের মহোৎসব উদযাপনের জোরদার প্রস্তুতি চলছে। এই উপলক্ষে আয়োজিত ‘ফেস্টিভ্যাল দে লা কালচার’-এর মাধ্যমে সূচনা হল এক সাংস্কৃতিক উৎসবের। ঐতিহ্য আর ভারতীয় সংস্কৃতির মেলবন্ধনে  মুখরিত হয়ে উঠছে প্যারিসের আবহ।
  10. বাংলাদেশের জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস দুটি মামলায় জামিন পেলেন। আজ বাংলাদেশ উচ্চ আদালত সম্মিলিত সনাতনী জাগরন মঞ্চের এই মুখপাত্রকে দুটি মামলায় জামিন দিলেও এখনই তাঁর জেলমুক্তি হচ্ছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*