রোজদিন ডেস্ক :
বাংলাদেশের জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস (Chinmay Krishna Das of Bangladesh) দুটি মামলায় জামিন পেলেন। আজ বাংলাদেশ উচ্চ আদালত সম্মিলিত সনাতনী জাগরন মঞ্চের এই মুখপাত্রকে দুটি মামলায় জামিন দিলেও এখনই তাঁর জেলমুক্তি হচ্ছে না।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের এই জামিন মঞ্জুর করেন। এর আগে গত মাসে তাঁরা আর ও দুটি মামলায় তাঁকে জামিন দিয়েছিলেন।
চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না বলে আদালত সূত্রের খবর। তাঁর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, ওঁর বিরুদ্ধে ছয়টি অপরাধের মামলা আছে, উচ্চ আদালত এখন অবধি চারটিতে ওঁকে জামিন দিয়েছেন। ২০৩৪ সালের ২৫ নভেম্বর থেকে তিনি কারান্তরালে আছেন।
তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতা, আইনজীবী সাইফুল ইসলাম আলি-র হত্যা মামলা আছে।

Be the first to comment