১০টা

Spread the love
  1. বৃহস্পতিবার দুপুরে মানিকচকের মথুরাপুরে বন্যা দুর্গতদের ত্রাণ বিলি করেন মুখ্যমন্ত্রী। বিএসএস হাইস্কুল মাঠের মঞ্চ থেকে তাঁদের হাতে পোশাক, ত্রিপল ও শুকনো খাবার তুলে দেন তিনি।
  2. পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির জন্য আর্থিক সাহায্যও দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুরোপুরি ক্ষতিগ্রস্ত ২৪ হাজার ৫৯৫ বাড়ি মেরামতির জন্য পরিবার পিছু ১ লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত ২২ হাজার ৩৪০ পরিবারকে মাথাপিছু ৯০ হাজার টাকা দেবে সরকার। পুজোর উপহার হিসেবে ৫ হাজার পরিবারকে পোশাক, মশারি, খাদ্য সামগ্রী বিতরণের বন্দোবস্ত করা হবে।
  3. মুখ্য নির্বাচনের কমিশনারের ইস্তফা চেয়ে দেশজুড়ে বাড়তে থাকা বিক্ষোভকে ‘সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার চেষ্টা’ বলে অভিযোগ করলেন সুপ্রিম কোর্টের কয়েকজন প্রাক্তন বিচারপতি ও কয়েকটি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিদের একাংশ। বৃহস্পতিবার এক খোলা চিঠিতে তাঁরা বর্তমান বিক্ষোভের পরিস্থিতিকে নির্বাচন কমিশন, বিচারব্যবস্থা-সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে ‘পরিকল্পিত আক্রমণ’ ব্যাখ্যা করেছেন। তাঁদের আশঙ্কা, প্রমাণ ছাড়া ‘ভোট চুরি’-র মতো গুরুতর অভিযোগ প্রকাশ্যে তোলা হলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির প্রতি মানুষের আস্থা কমে যাবে।
  4. ক্যানসারের ওষুধের সর্বোচ্চ খুচরো মূল্য বা MRP এবং খুচরো বিক্রেতাদের কেনার দামের মধ্যে বিপুল ফারাক নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। তার পরই ওষুধের দামে নিয়ন্ত্রণ আনতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সমস্ত নন-শিডিউলড অ্যান্টি-ক্যানসার ওষুধের ক্ষেত্রে ট্রেড মার্জিন সর্বোচ্চ ৩০ শতাংশে বেঁধে দেওয়া হবে। অর্থাৎ, এই ধরনের ওষুধে MRP-র ৩০ শতাংশের বেশি ট্রেড মার্জিন রাখা যাবে না।
  5. কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। দুপুর একটা নাগাদ ইমেইল করে বোমা রাখার কথা জানানো হয়।  এরপর আধিকারিকরা টার্মিনালের বিভিন্ন অংশ খতিয়ে দেখেন সিআইএসএফের অফিসাররাও। কিন্তু, তল্লাশি করার পরেও কিছু পাওয়া যায়নি বলে বিমানবন্দর সূত্রে খবর। কোথা থেকে এই ইমেইল এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
  6. নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকায় বাজ পড়ে মৃত্যু হলো এক নাবালকের। গুরুতর আহত তিন জনকে আনা হলো বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে। ১ জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পাঠানো হয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে।
  7. দুর্গাপুজোর আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ পুজোমণ্ডপ পরিদর্শন করলেন হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। সঙ্গে ছিলেন হাওড়া সিটি পুলিশের অন্য পদস্থ কর্তারা।
  8.  বৃহস্পতিবার সন্ধ্যায় বিরাটি স্টেশনে একটি ট্রেনে ব্রেক বাইন্ডিংয়ে সমস্যা হওয়ায় ওই লাইনে রেল পরিষেবা ব্যাহত হয়।
  9. পূর্ব দিল্লির সীমাপুরীতে চারতলা বাড়ির একাংশ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ। বুধবার দুপুরে ঘটনার পরে শিশু-সহ তিন জনের দেহ উদ্ধার হয়েছিল। বৃহস্পতিবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয় আরও দু’জনের দেহ। তাঁদের এক জনের নাম নুসরত। আর এক জন হাজরা বিবি।
  10. ইস্টবেঙ্গলকে ১-০ হারিয়ে আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*