রোজদিন ডেস্ক: উচ্চ আদালত তাঁকে ৪৮ ঘন্টা সময় দিয়েছিল আত্মসমর্পণের জন্য৷ বৃহস্পতিবার সেই নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও খুনের দায়ে অভিযুক্ত অপসারিত বিডিও প্রশান্ত বর্মন আত্মসমর্পণ তো দূরস্থান, উচ্চ আদালতের এই নির্দেশ কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গেছেন।।আগামী সপ্তাহে এর শুনানি হওয়ার সম্ভাবনা আছে।
স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে গত বছর অপহরণ, খুনের দায়ে মূল অভিযুক্ত হিসাবে নাম জড়িয়েছে অপসারিত বিডি ও র। এরপর থেকে ই তিনি বেপাত্তা। কয়েক মাস আগে ট্রাফিক আইন ভাঙার দায়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে। বিচারপতি তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগের নথি চাইলেও পুলিশ তা দিতে না পারায় জামিন পেয়ে ফের বেপাত্তা হয়ে যান তিনি। চলতি সপ্তাহে প্রধান বিচারপতি রবীন্দ্র ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাই এর ডিভিশন বেঞ্চ তাঁকে ৮ অক্টোবর বিকেলের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। তা না মেনে ফের শীর্ষ আদালতে যাওয়ায় বিস্মিত বিভিন্ন মহল। উচ্চ আদালত তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার ও নির্দেশ দিয়েছে রাজ্যকে।

Be the first to comment