রোজদিন ডেস্ক: পুজোয় খুশির খবর! মাত্র দশ টাকায় মিলবে জামা কাপড়। সৌজন্যে বিজেপি। দলের সেবা সঙ্কল্প অভিযানে এই নয়া প্রকল্প শুরু হয়েছে পানিহাটি থেকে। এইদিন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই নমো মলের উদ্বোধন করেন। পুজোর আনন্দে কেউ যাতে বঞ্চিত না হন, এই উদ্দেশ্যে তা চালু করা হয়েছে। সামান্য অর্থের বিনিময়ে সবার মুখে হাসি ফোটানো ই রাজ্যের শাসক দলের মূল লক্ষ্য। গরিব, প্রান্তিক মানুষের জন্য এই মলে এসে কেনাকাটায় রীতিমত উৎসাহিত তাঁরা।।
রাজ্যের সব জেলায় এই নমো মল খোলা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা যায়।

Be the first to comment