রোজদিন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে আন্দোলন নিয়ে
কড়া অবস্থান নিয়েছে কেন্দ্র।
কঠোর নিরাপত্তার বেড়াজালে মুড়ে দেওয়া হয়েছে রাজধানী দিল্লি কে।।সূত্রের খবর ছত্তিসগড় ও পশ্চিম বঙ্গ থেকে সাত হাজার কেন্দ্রীয় বাহিনী কে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। ছাব্বিশ হাজারের বেশি কেন্দ্রীয় বাহিনী ওখানে মোতায়েন করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অন্য রাজ্যে তাঁর সফর বাতিল করে গত কয়েকদিন ধরে দিল্লি র ঘাঁটি আগলাচ্ছেন।
বৃহস্পতিবার ও দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, বিহার সহ সারা দেশের বিভিন্ন জায়গায় জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে তুমুল বিক্ষোভ হয়। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী রা এইদিন প্রথমে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান।
প্রতীকি সত্যাগ্রহ করেন।। জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা অবধি তাঁদের এই আন্দোলন চলবে বলে জানিয়ে দেন। শুক্রবার তাঁরা সম্ভবত রাষ্ট্র পতি ভবন অভিমুখে অভিযান করবেন।
পশ্চিম বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতে সামিল হতে পারেন। রাত অবধি বিরোধী নেতা রা রাষ্ট্র পতির সঙ্গে দেখা করার সম্মতি পান নি বলে জানা যায়।
বৃহস্পতিবার নেটপ্রভাবী ধ্রুব রাঠি, সিজেপি শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, প্রকাশ রাজ প্রমুখের উপস্থিতিতে বেঙ্গালুরুতে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়।।অভিজিৎ দীপকের অভিযোগ, যাঁরা ই বিজেপি র বিরোধী, বেশির ভাগ ক্ষেত্রে তাঁদের নাম ই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও মুখ্য নির্বাচন কমিশনার গণতন্ত্রকে ধ্বংস করেছেন।
শনিবার যন্তর মন্তরে সিজেপি র বিক্ষোভ আন্দোলন নিয়ে গোটা রাজধানী এখন কার্যত নিরাপত্তা র দুর্ভেদ্য দুর্গের রূপ নিয়েছে।

Be the first to comment