- তাঁর ঠাকুমার মৃত্যুর খবর পাওয়ার পর বাড়ি ফেরার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, তা প্রত্যাখ্যান করেন ককরোচ জনতা পার্টি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। রবিবার একটি ভিডিয়ো প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ।
- পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আগ্রহী এক দল উদ্যোগপতির সঙ্গে বৈঠক করতে কালীপুজোর পরে মুম্বই যাচ্ছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। এই উদ্যোগপতিদের কয়েক জনের সঙ্গে রবিবার কলকাতায় একটি অনুষ্ঠানে কথা বলেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং তাপস।
- দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। পেট্রোলের দাম বাড়ানো হল লিটার প্রতি পাঁচ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি তিন টাকা করে বাড়ানো হয়েছে। রবিবার, ১১ অক্টোবর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।
- আন্তর্জাতিক বাজারে ক্রুড তেল ও অন্যান্য পরিশোধিত পণ্যের দাম বাড়ার কারণেই জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।
- আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া। সোমবার দ্বিতীয়ায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গ মোটের উপরে শুকনোই থাকবে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও কোথাওই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশের বেশি থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
- সরকারি স্কুলের নাইটগার্ডকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সতীশ মাহাতো ওরফে বিট্টু, বাড়ি রূপনারায়ণপুরের ওয়েস্ট রাঙামাটিয়া এলাকায়। তাঁর বিরুদ্ধে অতীতেও একাধিক অপরাধের রেকর্ড রয়েছে। এর আগে শুক্রবার চিত্তরঞ্জন থেকে অজয় রাম নামে আর এক অভিযুক্তকেও গ্রেপ্তার করেছিল পুলিশ।
- উন্নত জীবিকা, নিরাপত্তা ও কাজের সন্ধানে আফ্রিকার হর্ন অঞ্চল থেকে বহু মানুষ জিবুতি হয়ে ইয়েমেনের দিকে পাড়ি দেন। প্রায় ৩৫০ অভিবাসীর সেই রকমই একটি দল লঞ্চে ছিল বলে জানা গিয়েছে। জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল তারা। ওবক বন্দরের উত্তরে গুহেরের কাছে আচমকাই লঞ্চ উল্টে যায়।
- ঘটনায় এখনও পর্যন্ত ১০৯ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁদের মধ্যে ৫২ জন পুরুষ, ৪২ জন মহিলা এবং ১৫ শিশু রয়েছে বলে জানা গিয়েছে। মৃত শিশুদের মধ্যে ন’জন মেয়ে এবং ছ’জন ছেলে। জিবুতির প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনায় ৮০ জন যাত্রী প্রাণে বেঁচে গিয়েছেন।
- সোমবার সাত সকালে হাওড়া ব্যাঁটরা থানার অন্তর্গত কদমতলা বাজার এলাকায় হঠাৎই ব্যাঁটরা কো-অপারেটিভ ব্যাঙ্কের নীচে অবস্থিত একটি ওষুধের দোকান থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় মানুষজন। সঙ্গে সঙ্গে খবর দেন ওষুধের দোকানের মালিক ও স্থানীয় ব্যাঁটরা থানায়।
- টালিগঞ্জ, শরৎ বোস রোড-সহ ৮ জায়গায় সকাল থেকে শুরু ইডি তল্লাশি। আর্থিক প্রতারণা মামলায় এই অভিযান।

Be the first to comment